Advertisement

Gajkesari Yog: পুজোর মুখে 'ডাবল' গজকেশরী যোগের এফেক্ট, চারগুণ আর্থিক লাভ ৪ রাশির

বৈদিক জ্যোতিষ অনুসারে গজকেশরী যোগ গঠিত হলে তা বিভিন্ন রাশিতে শুভ ফল প্রদান করে। বিশেষ করে কেরিয়ার, আর্থিক পরিস্থিতি ও সামাজিক মর্যাদায় সাফল্য ও উন্নতি এনে দেয় এই যোগ। এই বছর দেবীপক্ষের মধ্যে দু’বার গজকেশরী যোগ গঠিত হবে। প্রথমবার গজকেশরী যোগ গঠিত হয়েছে ১১ অক্টোবর, দেবীপক্ষের প্রথম দিন।

গজকেশরী যোগগজকেশরী যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2026,
  • अपडेटेड 12:19 PM IST
  • বৈদিক জ্যোতিষ অনুসারে গজকেশরী যোগ গঠিত হলে তা বিভিন্ন রাশিতে শুভ ফল প্রদান করে।

বৈদিক জ্যোতিষ অনুসারে গজকেশরী যোগ গঠিত হলে তা বিভিন্ন রাশিতে শুভ ফল প্রদান করে। বিশেষ করে কেরিয়ার, আর্থিক পরিস্থিতি ও সামাজিক মর্যাদায় সাফল্য ও উন্নতি এনে দেয় এই যোগ। এই বছর দেবীপক্ষের মধ্যে দু’বার গজকেশরী যোগ গঠিত হবে। প্রথমবার গজকেশরী যোগ গঠিত হয়েছে ১১ অক্টোবর, দেবীপক্ষের প্রথম দিন। এই যোগ স্থায়ী হবে ১৩ অক্টোবর পর্যন্ত। এরপর ১৮ অক্টোবর মহাসপ্তমীতে ফের গজকেশরী যোগ গঠিত হবে। দ্বিতীয়বার গঠিত হয়ে গজকেশরী যোগ থাকবে ২১ অক্টোবর পর্যন্ত। জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে, ৪ রাশির জাতকরা এই জোড়া গজকেশরী যোগে দ্বিগুণ লাভবান হবেন।

মেষ রাশি
মেষ রাশির জাতকরা গজকেশরী যোগের প্রভাবে আর্থিক ভাবে প্রচুর লাভবান হবেন। ব্যবসাতেও উন্নতি করার যোগ আছে। এই সময় আপনার সামনে রোজগারের নতুন পথ খুলে যাবে। নিজের আর্থিক পরিস্থিতির অনেকটাই উন্নতি করতে পারবেন। চাকরিজীবীরা অফিসে আরও ভালো পারফর্ম করবেন। অফিসে সবাই আপনার কাজের প্রশংসা করবে। আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় ভাবে এগিয়ে যাবেন।

মিথুন রাশি
গজকেশরী যোগ নানা দিক থেকে উন্নতি নিয়ে আসবে মিথুন রাশির জাতকদের জন্য। অফিসে আপনার কাজের দায়িত্ব বাড়বে এবং আপনার কাজ প্রশংসা পাবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হবে। বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিলে তা আপনার জন্য লাভজনক হবে।

সিংহ রাশি
দেবীপক্ষের মধ্যে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন সিংহ রাশির জাতকরা। সব কাজে দক্ষতা বাড়বে আপনার। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, এই সময় তাঁদের সামনে ভালো সুযোগ আসবে। ব্যবসায়ীরা নতুন কাজের বরাত পেতে পারেন। নতুন ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হবে। কাজের সূত্রে ভ্রমণ লাভজনক হবে। আইনি বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক বিবেচনা করে নিন।

তুলা রাশি
গজকেশরী যোগের প্রভাবে পুজোর মধ্যে নানা দিক থেকে ভাগ্য খুলবে তুলা রাশির জাতকদের। কেরিয়ার ও আর্থিক বিষয়ে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। অফিসে প্রোমোশন পেতে পারেন। যে টাকা আপনার অনেক দিন আগেই পেয়ে যাওয়ার কথা ছিল, তা এবার পেয়ে যাবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। তবে আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement