
জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত শুভ একটি যোগ গজকেশরী যোগ গঠিত হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগটিকে অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে মনে করা হয়। চাঁদ ও বৃহস্পতি যখন একই রাশিতে বিরাজ করে, তখন গজকেশরী যোগ তৈরি হয়। এই সময়ে গঠিত গজকেশরী যোগটি বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে। ৪ অক্টোবর ২০২৬ সন্ধে ৬.৩১-এ চাঁদ কর্কট রাশিতে প্রবেশ করবেন। বৃহস্পতি গ্রহটি ইতিমধ্যেই এই রাশিতে অবস্থান করছে। এই দুটি গ্রহের মিলনের ফলে ‘গজকেশরী রাজযোগ’ গঠিত হবে। এই যোগ ৬ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। কেননা গজকেশরী রাজযোগের ফলে জীবন জুড়ে ইত্যাদি সাফল্য পাবেন। চাকরিজীবীদের জন্য অত্যন্ত ভাল মুহূর্ত আসতে চলেছে ৷ শ্বশুরবাড়ির দিকের সম্পর্ক আরও মজবুত হবে ৷ আটকে থাকা টাকা পয়সা এবার আসবে হাতে। সমাজে বাড়বে মান সম্মান।
মকর রাশি
মকর লগ্নে দেবগুরু-চন্দ্রের মহামিলন হচ্ছে এর ফলেই গজকেশরী রাজযোগের নির্মাণ হবে। জাতক-জাতিকাদের জন্য ভাল খবর আসতে চলেছে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে এবার আরও ভাল খবর আসতে চলেছে। ধর্ম-কর্মে মন বসতে চলেছে ৷ টাকা পয়সা সংক্রান্ত সমস্যা মিটে যাবে ৷ বিবাহিত জীবন আগের থেকে আরও ভাল হবে।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য নবম ঘরে এই রাজযোগের নির্মাণ হতে চলেছে। এবার অনুকূল পরিবেশ তৈরি করতে চলেছে ৷ আধ্যাত্মবোধ আরও জাগ্রত হতে চলেছে ৷ বিগড়ে যাওয়া কাজ এবার শুধরে যাবে, সন্তানের সুখ পাবেন জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে বিশেষ লাভ পেতে পারেন। কাজে যে বাধা বিপত্তি কেটে যাবে।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকার জন্য গজকেশরী রাজযোগের ফলে থাকবে খুশির প্যাকেজ। আর্থিক দিক থেকে অত্যন্ত ভাল লাভ হতে পারে ৷ ধনলাভ হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে আরও লাভ পেতে পারেন। যাঁরা বিনিয়োগের কথা ভাবছেন এবার তাঁরা লাভের মুখ দেখতে পারবেন। জীবনের নানান গল্পের সার্থকতা আসবে এবার।