Advertisement

Jupiter Transit: দেবীপক্ষের আগেই অশ্লেষা নক্ষত্রে গুরুর প্রবেশ, ৩ রাশির ভাগ্যে মহাসুখ

বৃহস্পতির শুভ প্রভাবে জীবনে সুখ, সমৃদ্ধি ও সম্পদ পাওয়া যায়। বর্তমানে বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে। এর পাশাপাশি অশ্লেষা নক্ষত্রের তৃতীয় পর্যায় গোচর করছে বৃহস্পতি।

গুরু গোচর অক্টোবরেগুরু গোচর অক্টোবরে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Oct 2026,
  • अपडेटेड 12:57 PM IST
  • বৈদিক জ্যোতিষে দেবগুরু বৃহস্পতির স্থান বেশ উচ্চ।

বৈদিক জ্যোতিষে দেবগুরু বৃহস্পতির স্থান বেশ উচ্চ। এই গ্রহকে জ্ঞান, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। জন্মছকে বৃহস্পতি শুভ স্থানে থাকলে জাতককে সম্পদ ও সৌভাগ্য দান করে। বৃহস্পতির শুভ প্রভাবে জীবনে সুখ, সমৃদ্ধি ও সম্পদ পাওয়া যায়। বর্তমানে বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে। এর পাশাপাশি অশ্লেষা নক্ষত্রের তৃতীয় পর্যায় গোচর করছে বৃহস্পতি। আগামী ৮ অক্টোবর অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পর্যায়ে প্রবেশ করবে বৃহস্পতি। জেনে নিন এর ফলে দুর্গাপুজো শুরুর আগেই লাভবান হবেন কোন কোন রাশির জাতকরা।

বৃষ রাশি
অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পর্যায়ে বৃহস্পতির গোচর নানা দিক থেকে উল্লেখযোগ্য হতে চলেছে বৃষ রাশির জাতকদের জন্য। এর ফলে সাহস, এনার্জি ও বীরত্ব বাড়বে এই রাশির জাতকদের। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। সব কাজে ভাগ্য আপনার সহায় হবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। যারা কেরিয়ারে সমস্যার মধ্যে রয়েছেন, আগামী দিনে তাঁদের সব সমস্যা মিটতে চলেছে। পার্টনারের সঙ্গেও ভালো সময় কাটাবেন।

কর্কট রাশি
বৃহস্পতির স্থান বদল লাভজনক হতে চলেছে কর্কট রাশির জাতকদের জন্য। এই সময়ে আপনি বিভিন্ন ক্ষেত্রে বড় সাফল্য পেতে চলেছেন। অফিসেও বড় কাজের দায়িত্ব পাবেন। দাম্পত্য জীবন সুখ ও ভালোবাসায় ভরে থাকবে। ধর্মীয় কাজে আগ্রহ ও অংশগ্রহণ বাড়বে কর্কট রাশির জাতকদের। কর্মহীনরা এই সময় চাকরি পেতে পারেন। আইনি বিষয়েও জয় পেতে পারেন।

মকর রাশি
অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পর্যায়ে বৃহস্পতির গোতর অত্যন্ত শুভ ও লাভজনক সময় নিয়ে আসছে মকর রাশির জাতকদের জন্য। এই সময় জীবন বদলে যাওয়া একাধিক ঘটনা ঘটতে পারে আপনর সঙ্গে। যাঁদের বিয়েতে বারবার বাধা আসছে, এই সময় সব সমস্যা মিটতে পারে। নতুন চাকরি পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement