
বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সূর্য ও মঙ্গলের মতো গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান পরিবর্তনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। বছরের শেষ কয়েক মাসে একাধিক গ্রহের গোচর ও গতি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির উপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে দেখা যায়। ২০২৬-এর বাকি মাত্র ৫ মাস। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন, আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোবে, নতুন সুযোগের সন্ধান পাবেন এবং পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অনুকূল সময় মিলতে পারে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়ে কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে গতি পেতে পারে। আর্থিক পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সঞ্চয়ের দিকেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখলে দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ মিলতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি বা পুরনো কোনও সম্পদ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
মকর রাশি
কর রাশির জাতকদের জন্য আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত মিলতে পারে। ব্যবসায় নতুন চুক্তি বা কাজের সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা কমতে পারে এবং আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের মানসিক চাপ কমতে পারে এবং কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো সুখবর মিলতে পারে। কাজের সূত্রে ভ্রমণও লাভজনক হতে পারে।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এই সময় আত্মসমীক্ষা ও ভবিষ্যতের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার সুযোগ এনে দিতে পারে। পুরনো বিনিয়োগ, পারিবারিক ব্যবসা বা দীর্ঘদিনের কোনও উদ্যোগ থেকে ইতিবাচক ফল মিলতে পারে। স্বাস্থ্য নিয়েও আশাব্যঞ্জক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।