
নতুন বছর ২০২৭ আসতে আর মাত্র দেড় মাসের অপেক্ষা। আর এই নতুন বছর একাধিক রাশির জীবনে অনেক বড় বদল নিয়ে আসতে চলেছে। নতুন বছরে বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর অবস্থানে বদল ১২টি রাশির জীবনে কোনও কোনওভাবে শুভ ফল নিয়ে আসবে। ১২টি রাশির মধ্যে কিছু রাশি হঠাৎ করে অর্থলাভ করতে পারবে। আর ব্যবসায় নতুন সুযোগ পাবেন। জ্যোতিষ মতে ২০২৭ সালে মেষ, মিথুন, কর্কট, সিংহ ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। ২০২৭ সালে গ্রহদের গোচরে কোন ৫ রাশির সৌভাগ্য বাড়তে চলেছে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই নতুন বছর অনেক সুবিধা ও সুখ নিয়ে আসবে। জুন ২০২৭ পর্যন্ত এই রাশির জাতকদের সময় ভাল যাবে। শনি আপনার দ্বাদশ ঘরে বিরাজমান আর এখন শনির সাড়েসাতির প্রথম চরণ শুরু হতে চলেছে। জুন ২০২৭ পর্যন্ত বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। সম্পত্তি কেনার কথা ভাবলে এই সময় কিনলে লাভবান হবেন। আপনি নতুন বাড়িতে শিফট হতে পারেন। আপনি কেরিয়ারে বেশ লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে সহায়তা পাবেন। আপনার কাজের প্রসার হবে। অবিবাহিত মহিলারা বিয়ের প্রস্তাব পাবেন। সন্তান সুখের প্রাপ্তি হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। ২০২৭ সালে সাফল্য পাবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই নতুন বছর অনেক ক্ষেত্রে বিশেষ হবে। আপনার আর্থিক পরিস্থিতি শুধরাবে। নতুন মানুষদের সঙ্গে সম্পর্ক হবে। কেরিয়ার ও ব্যবসায় ইতিবাচকতা দেখা দেবে। আয়ের নতুন উৎস খুলে যাবে। ঘর-পরিবারে কোনও শুভ কাজ হতে পারে। দীর্ঘ সময় ধরে চলা কোনও সমস্যার সমাধান হবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক হবে। মানসিক অশান্তি বাড়লেও আপনি তা অতিক্রম করবেন। রাহুর গোচরে আপনার আধ্যাত্মিকতার দিকে রুচি বাড়বে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য ২০২৭ সাল অনুকূল থাকবে। আপনার পরিশ্রম এই সময় কাজে দেবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। সুখের আগমন হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। নতুন ব্যবসা আরও এগিয়ে যাবে। স্বাস্থ্য এই সময় ভাল যাবে। মানসিক শান্তি পাবেন। জুলাই বা অগাস্তে নতুন বাড়ি কিনতে পারবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য ২০২৭ সাল সাফল্যে ভরা হবে। দীর্ঘ সময় ধরে চলা সমস্যা সমাধান হবে। মান-সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। অনেক জাতকের জীবন থেকে পুরনো সম্পর্ক চলে যাবে এবং নতুন সম্পর্কের আগমনে জীবন আরও সমৃদ্ধ হবে। নতুন বছরে আপনার ভাল সময় শুরু হবে। জীবনে অনেক ধরনের সুযোগ পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষাক্ষেত্রে লাভ পাবেন। কর্মক্ষেত্রে ইতিবাচক বদল দেখতে পাবেন। আটকে থাকা কাজ আবার শুরু হবে।
বৃশ্চিক রাশি
২০২৭ সাল বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুব ভাল সময় নিয়ে আসতে চলেছে। এই রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধির সঙ্গে আর্থিক পরিস্থিতি ভাল হবে। ধার্মিক কাজে মনোযোগ বাড়বে। কোনও ভাল কাজের ফল পেতে পারেন। কেরিয়ার ও চাকরিতে লাভ পাবেন। ঋণ থেকে মুক্তি পাবেন। আত্মবিশ্বাস ও সাহস খুব দ্রুত বাড়বে। সঠিক দিশায় এগিয়ে যাবেন। বৈবাহিক জীবনও খুব ভাল যাবে। বিদেশে কোনও কাজের মাধ্যমে ভাল ফল পেতে পারেন।