
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি জ্ঞান, ভাগ্য, অর্থ, শিক্ষা, বিবাহ ও উন্নতির কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতির গতিপথে পরিবর্তন ঘটলে তার প্রভাব পড়তে পারে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর, রবিবার সকাল ৬টা ২৫ মিনিটে সিংহ রাশিতে বক্রী হবেন বৃহস্পতি। এরপর ২০২৭ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মার্গী হবেন। অর্থাৎ, প্রায় ১২২ দিন বক্রী অবস্থায় থাকবেন দেবগুরু। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, এই সময় বিশেষভাবে লাভবান হতে পারেন চার রাশির জাতক-জাতিকারা। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন।
সিংহ রাশি
বৃহস্পতির বক্রী চালে সিংহ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। চাকরিজীবীরা অতীতের পরিশ্রমের সুফল পেতে পারেন। পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পে কাজ করার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরাও পুরনো যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। তবে আর্থিক বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা জরুরি।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অতীতে করা বিনিয়োগ, আটকে থাকা পাওনা কিংবা পুরনো ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রেও নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ মিলতে পারে। তবে পারিবারিক খরচ ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। বড় কোনও বিনিয়োগের আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা নতুন সম্ভাবনার সন্ধান পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো গ্রাহক ও অসমাপ্ত কাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি আরও মজবুত করতে অপ্রয়োজনীয় খরচ কমানো এবং ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করা জরুরি।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের নতুন সুযোগের সন্ধান চালিয়ে যাওয়া উচিত। ব্যবসায়ীরা বিপণন, যোগাযোগ বৃদ্ধি এবং নতুন গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরির দিকে নজর দিতে পারেন। খরচ নিয়ন্ত্রণে রাখতে পারলে সঞ্চয় বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে।