Advertisement

Jupiter Golden Time: অক্টোবর শেষে বৃহস্পতি ছক্কা হাঁকবে, একবছর ধরে ৪ রাশির ব্যাপক কামাই

অক্টোবরের শেষে বৃহস্পতির আশীর্বাদ পাবেন সবাই। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে বেরিয়ে সূর্যের ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই রাশি পরিবর্তনটি ঘটবে ৩১ অক্টোবর, ২০২৬ শনিবার দুপুর ১২.৫০ মিনিটে। দেবতাদের গুরু হিসেবে পরিচিত বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, বিবাহ এবং ভাগ্যের কারক গ্রহ বলে মনে করা হয়।

বৃহস্পতির গোচর অক্টোবরেবৃহস্পতির গোচর অক্টোবরে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2026,
  • अपडेटेड 11:07 AM IST
  • অক্টোবরের শেষে বৃহস্পতির আশীর্বাদ পাবেন সবাই।

অক্টোবরের শেষে বৃহস্পতির আশীর্বাদ পাবেন সবাই। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে বেরিয়ে সূর্যের ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে।  বৃহস্পতির এই রাশি পরিবর্তনটি ঘটবে ৩১ অক্টোবর, ২০২৬ শনিবার দুপুর ১২.৫০ মিনিটে। দেবতাদের গুরু হিসেবে পরিচিত বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, বিবাহ এবং ভাগ্যের কারক গ্রহ বলে মনে করা হয়। বৃহস্পতি রাশি পরিবর্তনের পর বিশেষ করে ৩১ অক্টোবর ২০২৬-এ বেশ কয়েকটি রাশির জাতকদের ইতিবাচক লাভ করাতে পারেন। আসুন দেখে নিন সেই সৌভাগ্যময় রাশি কারা। 

সিংহ রাশি
সিংহ রাশিতে বৃহস্পতির গোচর মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে। আপনারা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন নতুন কোনও দায়িত্বও উপর অর্পিত হতে পারে। ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করতে পারেন কোনও বড় চুক্তির ফলে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে আটকে থাকা কাজগুলো এখন সফল ভাবে সম্পন্ন হতে পারে।

কর্কট রাশি
বৃহস্পতির রাশি পরিবর্তন কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক ভাবে লাভজনক হবে। আর্থিক বিষয়ে সাফল্য পাবেন আয় বৃদ্ধি পাবে। উপার্জনের নতুন পথ উন্মুক্ত হতে পারে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করবে। এই সময়টি বেতনভোগী চাকরিজীবী, ব্যবসায়ী উভয়ের জন্যই অনুকূল থাকবে। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতির দেখা পেতে পারেন। বৃহস্পতির গোচর জন্য শুভ ফল বয়ে আনবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও লাভবান হবেন। যারা কঠোর পরিশ্রম করবেন, তাঁরা অনুকূল ফলাফল লাভ করবেন।

ধনু রাশি
বৃহস্পতির এই গোচর ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। চাকরি  ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। আয় বৃদ্ধি আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে, পরিবারে সুখ আসবে। 
 

Read more!
Advertisement
Advertisement