Advertisement

Mangal Gochar: আগামিকাল মঙ্গল গোচরে অমঙ্গলের ইঙ্গিত, আর্থিক ক্ষতি-চাকরিতে ঝামেলা বাড়বে ৩ রাশির

মঙ্গলের গোচর বিভিন্ন রাশিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। মঙ্গলের গোচর বিভিন্ন রাশিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। সিংহ রাশিতে মঙ্গল এলে যেমন কোনও কোনও রাশি লাভবান হবে, তেমনই কোনও কোনও রাশির জাতকরা ক্ষতির মুখে পড়বেন।

মঙ্গল গোচরমঙ্গল গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 12:17 PM IST
  • বৈদিক জ্যোতিষে মঙ্গলকে সাহস, বীরত্ব, এনার্জি, যুদ্ধ ও রক্তপাতের কারক গ্রহ বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষে মঙ্গলকে সাহস, বীরত্ব, এনার্জি, যুদ্ধ ও রক্তপাতের কারক গ্রহ বলে মনে করা হয়। লাল গ্রহ মঙ্গল আমাগী বৃহস্পতিবার, ১২ নভেম্বর কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের গোচর বিভিন্ন রাশিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। মঙ্গলের গোচর বিভিন্ন রাশিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। সিংহ রাশিতে মঙ্গল এলে যেমন কোনও কোনও রাশি লাভবান হবে, তেমনই কোনও কোনও রাশির জাতকরা ক্ষতির মুখে পড়বেন। জেনে নিন মঙ্গলের রাশি পরিবর্তন ক্ষতিকারক হবে কাদের জন্য।

কন্যা রাশি
কন্যা রাশির দ্বাদশ ঘরে গোচর করবে মঙ্গল। কোষ্ঠীর দ্বাদশ ঘর হল অতিরিক্ত খরচ ও আর্থিক ক্ষতির ঘর। এই সময় আর্থিক বিষয়ে সাবধান থাকতে হবে কন্যার জাতকদের। নিজের খরচে লাগাম পরান। গোপন শত্রু আড়াল থেকে আপনার ক্ষতির চেষ্টা করবে। স্বাস্থ্য নিয়েও সচেতন থাকতে হবে। অফিসে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

মকর রাশি
মকর রাশির অষ্টম ঘরে গোচর করবে মঙ্গল। লাল গ্রহের অশুভ প্রভাবে দুর্ঘটনার মুখে পড়তে পারেন। হঠাৎ আসা বিপদের মুখে পড়তে পারেন। মানসিক ভাবেও চাপে থাকবেন মকরের জাতকরা। কাজের সূত্রে হেকটিক শিডিউলের কারণে আপনি সমস্যায় পড়বেন। আর্থিক বিষয়ে সচেতন থাকতে হবে। নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। গাড়ি চালানোর সময় সাবধান।

মীন রাশি
মীন রাশির ষষ্ঠ ঘরে গোচর করবে মঙ্গল। ঋণের দায়ে জর্জরিত হবেন এই রাশির জাতকরা। গোপন শত্রুর কারণে ক্ষতির মুখে পড়বেন। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করবে। যে কোনও কাজ করতে গিয়ে একের পর এক বাধার মুখে পড়বেন। শরীর-স্বাস্থ্য খারাপ হতে পারে। আইনি জটিলতাতেও ফেঁসে যেতে পারেন।

Read more!
Advertisement
Advertisement