
মঙ্গল গ্রহকে শক্তি, ভাই, ভূমি, বীরত্ব এবং রক্তের কারক হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলের গতিবিধিতে পরিবর্তন সমস্ত রাশির ওপর প্রভাব ফেলে। প্রায় ১৮২ দিন অস্ত অবস্থায় থাকার পর, মঙ্গল এখন উদিত। এই অবস্থায় লাল গ্রহ রাশি পরিবর্তন বা চাল বদল করছে। গত ২ মে ২০২৬ থেকে মঙ্গলকে এই অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। হিন্দু পঞ্জিকা অনুসারে, ২০২৬ সালের শেষ পর্যন্ত মঙ্গল উদিত অবস্থাতেই অবস্থান করবে। জানুয়ারি ২০২৭ ভূমিপুত্র তথা গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ বক্রি হবেন। গ্রহদের 'সেনাপতি' হিসেবে পরিচিত মঙ্গল যখন সে তার ঋজু বা প্রত্যক্ষ (সরাসরি) গতিতে থাকে তখন নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল সময় নিয়ে আসে। বর্তমানে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে শীঘ্রই এটি সিংহ রাশিতে প্রবেশ করবেন, যে রাশির অধিপতি হলেন স্বয়ং রাজা সূর্য। মঙ্গল বক্রী অবস্থায় যাওয়ার আগে সোজা গতিতে রয়েছে। আসুন দেখে নিন কোন কোন রাশি মঙ্গলের কৃপায় থাকবেন এই সময়।
মেষ রাশি
গ্রহদের সেনাপতি মঙ্গলের উদয় মেষ রাশির জাতকদের জন্য শুভ বলে বিবেচিত হবে। আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করে সকলের মন জয় করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। আটকে থাকা কাজে গতি আসবে।
কর্কট রাশি
মঙ্গল উদয় কর্কট রাশির জাতকদের জন্য শুভ বলে বিবেচিত হবে। এর ফলে পরিবারে সুখ ও সমৃদ্ধির পরিবেশ বজায় থাকবে। এই সময় কোনও সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক কোনও সমস্যা থাকলে তা এই সময়ের মধ্যে সমাধান হবে। কর্মক্ষেত্রে আধিকারিকদের থেকে প্রশংসা পাবেন। কেরিয়ারে নতুন সুযোগ আসবে।
তুলা রাশি
মঙ্গল উদয় তুলা রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে ভাল বলে মনে করা হচ্ছে। সমস্ত পিরচেষ্টায় সাফল্য লাভ করবেন। এছাড়াও সম্পত্তি অর্জনের জোরালো সম্ভাবনাও রয়েছে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। বৈবাহিক সম্পর্কে মিষ্টতা বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে এই সময়।
কুম্ভ রাশি
মঙ্গলের উদয় কুম্ভ রাশির জাতকদের জন্য সুসময় বলে বিবেচিত হবে। এতে আকস্মিক অর্থলাভের সম্ভাবনা রয়েছে। যে কাজগুলি বছরের পর বছর ধরে থমকে ছিল, সেগুলি গতি পেতে শুরু করবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। নতুন কোনও দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য লাভদায়ক বলে বিবেচিত হবে।