Advertisement

Rahu Ketu Gochar 2026: ডিসেম্বরে রাহু-কেতুর গোচরে অশুভ সময়, ২০২৭ পর্যন্ত মানসিক চাপে ৪ রাশি

জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে মায়াবী ও ছায়াগ্রহ হিসাবে মানা হয়ে, যার চাল বদলের প্রভাব সব ১২টি রাশির ওপর দেখতে পাওয়া যায়। এই দুই পাপী গ্রহ প্রায় ১৮ মানে নিজের রাশি বদল করে। পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর ৫ ডিসেম্বর ২০২৬-এ রাহু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে এবং কেতু সিংহ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে।

রাহু-কেতুর গোচরে নেতিবাচকতারাহু-কেতুর গোচরে নেতিবাচকতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Aug 2026,
  • अपडेटेड 12:53 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে মায়াবী ও ছায়াগ্রহ হিসাবে মানা হয়ে, যার চাল বদলের প্রভাব সব ১২টি রাশির ওপর দেখতে পাওয়া যায়।

জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে মায়াবী ও ছায়াগ্রহ হিসাবে মানা হয়ে, যার চাল বদলের প্রভাব সব ১২টি রাশির ওপর দেখতে পাওয়া যায়। এই দুই পাপী গ্রহ প্রায় ১৮ মানে নিজের রাশি বদল করে। পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর ৫ ডিসেম্বর ২০২৬-এ রাহু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে এবং কেতু সিংহ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই দুই গ্রহের গোচরের ফলে ব্যক্তির কেরিয়ার, আর্থিক পরিস্থিতি ও স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব পড়বে। তবে এর ফলে কিছু রাশিকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আসুন জেনে নিন রাহু-কেতুর গোচরে কাদের বিপদ বাড়বে ডিসেম্বর থেকে। 

কর্কট রাশি
মানসিক চাপ ও স্বাস্থ্য সম্পর্কিত ছোট খাটো সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সামলে থাকুন। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক দিকটা এইসময় নড়বড়ে থাকবে। পরিবারে অশান্তি হতে পারে। কর্মক্ষেত্রে অযথা চাপ বাড়বে। 

সিংহ রাশি
আর্থিক মামলায় চড়াই-উৎরাই দেখা দেবে। না ভেবেচিন্তে বিনিয়োগ না করলে পরে পশ্চাতে হবে। পারিবারিক জীবনে ঝগড়া-অশান্তি থেকে দুরত্ব বজায় রাখুন। ভেবেচিন্তে খরচ করুন। এই সময় বাজেট বিগড়াতে পারে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। 

মকর রাশি
কেরিয়ার ও ব্যবসায় হঠাৎ করে বাধা আসতে পারে। চাকুরীজীবি মানুষদের নিজের সহকর্মী ও বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এই সময় একটু সামলে চলতে হবে। অর্থ সংক্রান্ত মামলায় সাবধানে থাকুন। বৈবাহিক জীবনে ছোট খাটো অশান্তি হতে পারে। 

কুম্ভ রাশি
খরচ হঠাৎ করে বেড়ে যেতে পারে, যার ফলে বাজেট বিগড়ে যাবে। গোপন শত্রু থেকে সাবধানে থাকুন। আইনি কোনও নথিতে সই করার আগে পুরোটা পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সম্পত্তি সংক্রান্ত বড় সমস্যা দেখা দেবে। মা-বাবার সঙ্গে ঝগড়া হতে পারে। হঠাৎ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত খরচ হতে পারে। 

রাহু-কেতুর কুপ্রভাব থেকে বাঁচার উপায়
নিয়মিত ভগবান শিবের পুজো করুন। শিবলিঙ্গে জল অর্পণ করুন। শনিবারে কালো তিল, বিউলির ডাল বা ছাতা দান করলে রাহু ও কেতুর অশুভ প্রভাব কমে যায়। পাখিদের খাওয়ান এবং কুকুরকে রুটি দিন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement