Advertisement

Shukra Rahu Gochar: অগাস্টের শুরুতেই শুক্র-রাহুর শক্তি বাড়বে দ্বিগুণ, পুজোর আগেই অঢেল টাকা ৪ রাশির হাতে

জ্যোতিষ গণনা অনুসারে, যখন সুখ-সুবিধার কারক গ্রহ শুক্র মজবুত অবস্থায় থাকে, তখন জাতকদের জাগতিক সুখের বৃদ্ধি হয়। অপরদিকে রাহুর নক্ষত্র পরিবর্তন অপ্রত্যাশিত বদল ও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। এই সংযুক্ত প্রভাবে চার রাশির জাতকদের কেরিয়ার, ব্যবসা ও ব্যক্তিগত জীবনে অভূতপূর্ব সফলতা পাওয়ার যোগ রয়েছে।

রাহু-শুক্রের গোচররাহু-শুক্রের গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 11:33 AM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি ও নক্ষত্র পরিবর্তন মানুষের জীবনে ও সব ১২টি রাশির ওপর গভীর প্রভাব ফেলে।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি ও নক্ষত্র পরিবর্তন মানুষের জীবনে ও সব ১২টি রাশির ওপর গভীর প্রভাব ফেলে। ২০২৬-এর অগাস্ট শুরু হতেই তা জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে বিশেষ হতে চলেছে। এই মাসের ১ তারিখে ধন, ঐশ্বর্য ও সুখের কারক গ্রহ শুক্রের গোচর হতে চলেছে, এরই সঙ্গে মায়াবী গ্রহ রাহু নক্ষত্র পরিবর্তনের ফলে এক শক্তিশালী প্রভাব তৈরি হবে। গ্রহদের এই বিশেষ পরিস্থিতির প্রভাব দেশ-দুনিয়া সহ সব রাশিদের ওপর পড়বে। তবে বৃষ, মিথুন, তুলা ও কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় ভাগ্য বদলানোর মতো পরিস্থিতির তৈরি হতে পারে। 

জ্যোতিষ গণনা অনুসারে, যখন সুখ-সুবিধার কারক গ্রহ শুক্র মজবুত অবস্থায় থাকে, তখন জাতকদের জাগতিক সুখের বৃদ্ধি হয়। অপরদিকে রাহুর নক্ষত্র পরিবর্তন অপ্রত্যাশিত বদল ও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। এই সংযুক্ত প্রভাবে চার রাশির জাতকদের কেরিয়ার, ব্যবসা ও ব্যক্তিগত জীবনে অভূতপূর্ব সফলতা পাওয়ার যোগ রয়েছে।

বৃষ রাশি
শুক্র এই রাশির অধিপতি, অগাস্টের শুরুতে তাই এই সংযোগ আপনার জন্য কোনও বরদানের চেয়ে কম কিছু নয়। জাগতিক সুখ-সুবিধা বৃদ্ধি হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা সম্পত্তিগত কাজ সম্পূর্ণ হবে। চাকুরীজীবিদের প্রমোশন বা বেতন বাড়তে পারে। 

মিথুন রাশি
এই গোচরের প্রভাবে মিথুন রাশির জাতকদের আত্মবিশ্বাস সপ্তমে থাকবে। ব্যবসায় কোনও বড় চুক্তি চবড়ান্ত হতে পারে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তারা ভাল সুযোগ পাবেন। বৈবাহিক জীবনে মধুরতা বাড়বে। 

তুলা রাশি
শুক্রের নিজস্ব রাশি তুলার জাতক-জাতিকারা এই সময়ে ভাগ্যের সম্পূর্ণ সঙ্গ পাবেন। সমাজে মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। আটকে থাকা অর্থ প্রাপ্ত হবে। বিনিয়োগ থেকে লাভ পাওয়ার যোগ রয়েছে। 

কুম্ভ রাশি
এই সময়কালে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের হঠাৎ আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলে যাবে। ঊর্ধ্বতনদের সমর্থন কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে আরও শক্তিশালী করবে। আপনি পৈতৃক সম্পত্তি থেকেও লাভবান হতে পারেন। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement