Advertisement

Shardiya Navratri Lucky Zodiacs: নবরাত্রির প্রথম দিন থেকেই মায়ের আশীর্বাদ, ৯দিনেই ৪ রাশি হবে লাখপতি

দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ১৭ অক্টোবর সূর্য কন্যা রাশি থেকে বেরিয়ে তুলাতে প্রবেশ করবে। তুলা রাশিতে সূর্যের সঙ্গে বুধ ও শুক্র থাকবে। এই তিন গ্রহের সংযোগে শুক্রাদিত্য, বুধাদিত্য, লক্ষ্মী নারায়ণ ও ত্রিগ্রহী যোগের নির্মাণ হবে। কর্কট রাশিতে গুরুর বিরাজে হংস রাজযোগের নির্মাণ হবে। তুলাতে শুক্রের অবস্থান হওয়ায় মালব্য রাজযোগ তৈরি হবে।

নবরাত্রি ২০২৬নবরাত্রি ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2026,
  • अपडेटेड 12:39 PM IST
  • ১১ অক্টোবর অর্থাৎ রবিবার থেকেই শারদীয়া নবরাত্রির সূচনা হয়ে গিয়েছে।

১১ অক্টোবর অর্থাৎ রবিবার থেকেই শারদীয়া নবরাত্রির সূচনা হয়ে গিয়েছে। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হওয়া এই নবরাত্রিতে মা দুর্গার নটি রূপের পুজো করা হয়ে থাকে। এই বছর মা দুর্গার আগমন গজে হয়েছে, যেটাকে জ্যোতিষ মতে খুবই শুভ বলে মনে করা হচ্ছে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, নবরাত্রির সময় গ্রহদের অবস্থান বদলে একাধিক যোগ তৈরি হবে। যার প্রভাবে কিছু রাশির সময় খুবই ভাল যাবে। এই রাশিদের কেরিয়ার, অর্থ, মান-সম্মনা ও পারিবারিক জীবন ভাল যাবে। আসুন জেনে নিন শারদীয়া নবরাত্রিতে কোন কোন রাশির সুসময় আসবে। 

নবরাত্রিতে একাধিক শুভ যোগ
দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ১৭ অক্টোবর সূর্য কন্যা রাশি থেকে বেরিয়ে তুলাতে প্রবেশ করবে। তুলা রাশিতে সূর্যের সঙ্গে বুধ ও শুক্র থাকবে। এই তিন গ্রহের সংযোগে শুক্রাদিত্য, বুধাদিত্য, লক্ষ্মী নারায়ণ ও ত্রিগ্রহী যোগের নির্মাণ হবে। কর্কট রাশিতে গুরুর বিরাজে হংস রাজযোগের নির্মাণ হবে। তুলাতে শুক্রের অবস্থান হওয়ায় মালব্য রাজযোগ তৈরি হবে। কর্কট রাশিতে গুরু ও মঙ্গলের অবস্থানও জ্যোতিষ মতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অপরদিকে শনি মীন রাশিতে বক্রী, রাহু কুম্ভে ও কেতু সিংহ রাশিতে বিরাজ করবে। এছাড়াও, ১১ অক্টোবর চন্দ্রমা তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্রের সঙ্গে যুতি করে কলাত্মক যোগ তৈরি করবে। এরপর চন্দ্রমা বৃশ্চিক, ধনু ও মকর রাশির মধ্যে দিয়ে যাবে। গ্রহদের এই অবস্থান নবরাত্রির সময়কালে কিছু রাশির জন্য লাভবান হবে। 

মেষ রাশি
মেষ রাশির জন্য নবরাত্রির এই সময় খুবই লাকি প্রমাণিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার এগোবে। কেরিয়ারে উন্নতি করার সুযোগ আসবে। আর্থিক ক্ষেত্রে স্বস্তি পাবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠা বাড়বে। পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাবেন, এতে আত্মবিশ্বাস মজবুত হবে। নিজের নির্ধারিত দিশাতে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। 

Advertisement

মিথুন রাশি
মিথুন রাশির জন্য নবরাত্রির এই সময় চাকরি ও ব্যবসার জন্য শুভ প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাওয়ার পর আপনার ভূমিকা আরও বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। তবে বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না। ভেবেচিন্তে করা যোজনা আপনাকে লাভ করাবে। এই সময় মা দুর্গার কৃপায় আপনার চেষ্টা নতুন দিশা পাবে। 

সিংহ রাশি
নবরাত্রি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় বয়ে আনবে। এই সময়ে সম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং কর্মরত ব্যক্তিরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা লাভ করতে পারেন। আপনার প্রতিভা ও কর্মদক্ষতা আপনাকে অন্যদের থেকে আলাদা হতে সাহায্য করতে পারে। ব্যবসায়ীরা ব্যবসার প্রসারের নতুন সুযোগও খুঁজে পেতে পারেন। এই সময়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন এবং প্রাপ্ত সুযোগগুলোর পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করুন। 

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য নবরাত্রির নয় দিন কর্মজীবন ও আর্থিক সমস্যা থেকে মুক্তি আনতে পারে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থ ফেরত আসায় আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। যারা চাকরি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন, তারা নতুন সুযোগ পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগিয়ে যেতে পারে। 

Read more!
Advertisement
Advertisement