Advertisement

Shani Asta 2026: দুঃসময় নিয়ে আসছে অস্তমিত শনি, হোলির পর ৪ রাশির ভাগ্য ডুববে

ন্যায়ের দেবতা শনিদেব ১৩ মার্চ মীন রাশিতে অস্ত হতে চলেছে। শনি ২২ এপ্রিল পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে। এই সময় ৪ রাশির জন্য অশুভ বলে মনে তরা হচ্ছে। জ্যোতিষ মতে, শনি চার রাশিদের আর্থিক পরিস্থিতি বিগড়াতে পারে।

মার্চে শনি অস্ত ২০২৬মার্চে শনি অস্ত ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 12:58 PM IST
  • ন্যায়ের দেবতা শনিদেব ১৩ মার্চ মীন রাশিতে অস্ত হতে চলেছে।

ন্যায়ের দেবতা শনিদেব ১৩ মার্চ মীন রাশিতে অস্ত হতে চলেছে। শনি ২২ এপ্রিল পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে। এই সময় ৪ রাশির জন্য অশুভ বলে মনে তরা হচ্ছে। জ্যোতিষ মতে, শনি চার রাশিদের আর্থিক পরিস্থিতি বিগড়াতে পারে। স্বাস্থ্য ও পেশাগত জীবনেও সমস্যা দেখা দেবে। জ্যোতিষীদের পরামর্শ এই রাশিদের ২২ এপ্রিল পর্যন্ত সাবধানে থাকতে হবে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকতে হবে। তাড়াহুড়ে করে নেওয়া সিদ্ধান্ত আর্থিক লোকসানের কারণ হতে পারে। কাউকে এই সময় ঋণ দেবেন না। রাগ আপনার সমস্যা আরও বাড়াতে পারে। সংযম হয়ে কাজ করাই ভাল। স্বাস্থ্য সমস্যাকে হালকাভাবে নেবেন না। 

তুলা রাশি
শনি অস্ত তুলা রাশির জন্য লোকসান বয়ে নিয়ে আসবে। এই সময় খরচে নিয়ন্ত্রণে রাখতে হবে। ঋণ নেওয়া, কাউকে টাকা ধার দেওয়া ও বিনিয়োগের সঙ্গে যুক্ত সিদ্ধান্ত সাবধানে নেবেন। স্বাস্থ্যে চড়াই-উৎরাই দেখা দেবে। খাওয়া-দাওয়া নিয়ে কোনও উদাসীনতা দেখাবেন না। রাগ ও তর্ক এড়িয়ে চলুন। 

বৃশ্চিক রাশি
শনির অস্ত যাওয়ার সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা উচিত। অর্থ নিয়ে বড় ধরনের বিবাদ হতে পারে। সম্পত্তির মতো বিষয়গুলি পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। এই সময় স্বাস্থ্যগত সমস্যাগুলি পরবর্তীতে বড় ধৎনের সমস্যার সৃষ্টি করতে পারে। রাগ এবং অহংকার এড়িয়ে চলুন।   

মকর রাশি
শনির অস্তমিত অবস্থা আপনার ব্যয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি করবে। পূর্বে লাভজনক বিনিয়োগ হঠাৎ করে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। অতএব, সতর্ক থাকুন। স্বাস্থ্যসেবাও অপরিহার্য। আপনি মানসিক চাপ এবং ক্লান্তি অনুভব করতে পারেন। রাগের বশে নেওয়া সিদ্ধান্ত আপনাকে হতাশ করতে পারে। 

উপায়
শনির অশুভ প্রভাব এড়াতে, শনিবার শনিদেবকে সর্ষের তেল অর্পণ করুন। এর সঙ্গে কালো তিল অর্পণ করলে উপকার পাবেন। প্রতি শনিবার শনি চালিশা পাঠ করুন। কালো কুকুরকে রুটি খাওয়ান। আপনি কালো তিল, একটি কম্বল, কালো অরহড় ডাল অথবা আপনার সামর্থ্য অনুযায়ী যা কিছু আছে তা দরিদ্রদের দান করে দিন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement