Advertisement

Vish Yog 2026: শনি-চন্দ্রের 'বিষ যোগ' অ্যাক্টিভ, অশুভ যোগে ৪ রাশির বড় বিপদ সামনে

শনি ও চন্দ্রমা একটি রাশিতে একসঙ্গে আসাকে জ্যোতিষে বিষ যোগ বলা হয়। চন্দ্রমা মন, মস্তিষ্ক ও ভাবনার কারক। অপরদিকে, শনি দুঃখ, ন্যায়, অনুশাসন ও কর্মফলের প্রতীক। যখন এই দুই গ্রহ একসঙ্গে থাকে, তখন ব্যক্তির মনে নেতিবাচক, অশান্তি, ভয়, মানসিক অবসাদ তৈরি হয়।

বিষ যোগে বিপদ ৪ রাশিরবিষ যোগে বিপদ ৪ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2026,
  • अपडेटेड 11:59 AM IST
  • জ্যোতিষশাস্ত্রে গ্রহদের অবস্থান ও তাদের একে-অপরের সংযোগ একাধিক শুভ-অশুভ যোগের নির্মাণ করবে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহদের অবস্থান ও তাদের একে-অপরের সংযোগ একাধিক শুভ-অশুভ যোগের নির্মাণ করবে। ভাদ্রপদ পূর্ণিমা অর্থাৎ ২৬ সেপ্টেম্বরের দিন জ্যোতিষ দৃষ্টি থেকে খুবই সংবেদনশীল হতে চলেছে। এইদিন চন্দ্রমা মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে শনিদেবের সঙ্গে যুতি তৈরি করবে। শনি ও চন্দ্রমা একটি রাশিতে একসঙ্গে আসাকে জ্যোতিষে বিষ যোগ বলা হয়। চন্দ্রমা মন, মস্তিষ্ক ও ভাবনার কারক। অপরদিকে, শনি দুঃখ, ন্যায়, অনুশাসন ও কর্মফলের প্রতীক। যখন এই দুই গ্রহ একসঙ্গে থাকে, তখন ব্যক্তির মনে নেতিবাচক, অশান্তি, ভয়, মানসিক অবসাদ তৈরি হয়। আসুন জেনে নিন ২৬ সেপ্টেম্বর বিষ যোগের কারণে কোন ৪ রাশির কপালে চিন্তার ভাঁজ পড়বে। 

সিংহ রাশি
আপনার রাশির অষ্টম (আয়ুর সঙ্কট) ঘরে বিষ যোগ-এর নির্মাণ। গাড়ি চালানোর সময় বা সফর করার সময় বিশেষ সাবধানে থাকতে হবে। কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। অর্থ ডোবার প্রবল সম্ভাবনা রয়েছে। নিজের গুপ্ত শত্রু ও বিরোধীদের থেকে সাবধানে থাকুন। 

কন্যা রাশি
আপনার রাশির সপ্তম (অংশীদারিত্ব ও জীবনসঙ্গী) ঘরে শনি-চন্দ্রের যুতি তৈরি হয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে বিনা কারণে তর্ক বা মতভেদ হতে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন। নয়তো কোনও ভুল বোঝাবুঝি বা বড় লোকসান হতে পারে। কর্মস্থানে সহকর্মীদের সঙ্গে শান্ত হয়ে থাকার চেষ্টা করুন। 

ধনু রাশি
এই অশুভ যোগ আপনার রাশির চতুর্থ (সুখ ও মা) ঘরে তৈরি হতে চলেছে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। ঘর-পরিবারের পরিবেশ অশান্তিময় থাকবে। সম্পত্তি নিয়ে ঝামেলা সামনে আসবে। চাকুরিজীবি জাতকদের কর্মস্থানে বরিষ্ঠ কারোর সঙ্গে ঝগড়া হতে পারে। 

মীন রাশি
এই বিষ যোগ আপনার রাশির প্রথম লগ্নে তৈরি হয়েছে। অজানা কোনও ভয়, মানসিক ঝামেলা ও অশান্তি হতে পারে। স্বাস্থ্য নিয়ে কোনও গাফিলতি করলে তা বিপদ বাড়াতে পারে। মাথা ব্যথা বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। কোনও বড় সম্পত্তিগত সিদ্ধান্ত এই সময় না নেওয়াই উচিত। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement