Advertisement

Shani Gochar 2026: শনির অবস্থান পরিবর্তনে সুখের সময়, আগামি ৯৬ দিন ৪ রাশির ভাগ্যে অর্থবৃষ্টি

কিছু রাশির ওপর সাড়েসাতি ও ঢাইয়া চলছে, অপরদিকে কিছু রাশির জন্য শনির এই পরিবর্তন সুখের সময় নিয়ে আসতে পারে। বৈদিক জ্যোতিষ অনুসারে, ১১ ডিসেম্বর ২০২৬-এ শনি মার্গী অবস্থায় থাকবে।

শনির গোচর ২০২৬শনির গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 12:42 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের গ্রহ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে শনি ব্যক্তির ভাল-মন্দ কাজের হিসাবের ফল দেয়। এই সময় শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। শনির এই চালে বদল সব ১২টি রাশির ওপর পড়তে দেখা দেবে। কিছু রাশির ওপর সাড়েসাতি ও ঢাইয়া চলছে, অপরদিকে কিছু রাশির জন্য শনির এই পরিবর্তন সুখের সময় নিয়ে আসতে পারে। বৈদিক জ্যোতিষ অনুসারে, ১১ ডিসেম্বর ২০২৬-এ শনি মার্গী অবস্থায় থাকবে। এরপর ফেব্রুয়ারিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শনির এই বদল আগামী ৯৬ দিনে ৪ রাশির জন্য ভাল হতে চলেছে। এই সময় চাকরি, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে সুবিধা পাওয়ার যোগ রয়েছে। আসুন জেনে নিন সেই ৪ সৌভাগ্যশালী রাশি কারা। 

বৃষ রাশি
বৃষ রাশির জন্য আগামী দিনগুলো ভাল যাবে। চাকরিতে দীর্ঘ সময় ধরে চলা সমস্যা দূর হতে পারে। আপনার কাজের প্রশংসা হবে। আধিকারিকদের পূর্ণ সহযোগিতা পাবেন। আটকে থাকা কাজ খুব দ্রুত গতিতে সম্পন্ন হবে। ব্য়বসার সঙ্গে যুক্ত লোকেরা এগিয়ে যেতে পারবেন। আমদানি বৃদ্ধির সঙ্গে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। 

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আগামি দিনগুলো অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কদর করা হবে। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। 

মকর রাশি
আগামি সময় মকর রাশিরজাতক-জাতিকাদের জন্য স্বস্তি বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ কমবে। আপনি ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন। এর ফলে কঠিন কাজগুলোও সহজে সম্পন্ন করা যাবে। ব্যবসায়ীরা নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে উপকারী বলে প্রমাণিত হবে। আপনি পুরোনো প্রকল্পগুলোর কাজ পুনরায় শুরু করতে পারেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো সম্পন্ন হলে স্বস্তি মিলবে।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা বর্তমানে শনির সাড়ে সাতির অন্তিম পর্ব পার করছেন। আগামী দিনগুলিতে তাদের সমস্যাগুলি ধীরে ধীরে কমে আসতে পারে। দীর্ঘদিনের জমে থাকা কাজগুলি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসাও লাভবান হতে পারে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে, যা তাদের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। এটি মনে শান্তি আনবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।  

Read more!
Advertisement
Advertisement