Advertisement

Shani Horoscope 2027: একাধিকবার শনির অবস্থান বদল, আগামী ২০৭ দিনে ৪ রাশির উন্নতির রাস্তা পাকা

বৈদিক জ্যোতিষ অনুসারে, শনি এই সময় মীন রাশিতে গোচর করছে। ২ জুন ২০২৭ পর্যন্ত এই রাশিতেই থাকবে শনি। এর মধ্য়ে ২০২৬-এর ডিসেম্বরে শনি মার্গী হবে। এরপর ২০২৭-এর ফেব্রুয়ারিতে শনির নক্ষত্র গোচর হবে। মার্চে শনি অস্ত হবে এবং মে মাসে ফের উদয় হবে। জ্য়োতিষ মতে শনির এই অবস্থান বদল বেশ গুরুত্বপূর্ণ।

শনির গোচরে শ্রী বৃদ্ধি ৪ রাশিরশনির গোচরে শ্রী বৃদ্ধি ৪ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 12:19 PM IST
  • কর্মফল দাতা শনির অবস্থান তাই খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

গ্রহদের গোচরের প্রভাব সব ১২টি রাশির ওপরই প্রভাব ফেলে। কর্মফল দাতা শনির অবস্থান তাই খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বর্তমানে শনিদেব মীন রাশিতে বিরাজ করছে এবং ২০২৭ সালের জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে। এই সময় শনির চাল ও নক্ষত্রে বেশ কয়েকবার পরিবর্তন হবে। জ্যোতিষ মতে, শনির এই অবস্থান কিছু রাশির উন্নতি, আর্থিক মজবুতি ও সুখের নতুন রাস্তা উন্মোচন করবে। আগামী ২০৭ দিনে ৪ রাশিকে বিশেষ লাভ করাবে বড়বাবা। আসুন সেই রাশিরা কারা জেনে নেওয়া যাক। 

মীন রাশিতে কতদিন থাকবে শনি?
বৈদিক জ্যোতিষ অনুসারে, শনি এই সময় মীন রাশিতে গোচর করছে। ২ জুন ২০২৭ পর্যন্ত এই রাশিতেই থাকবে শনি। এর মধ্য়ে ২০২৬-এর ডিসেম্বরে শনি মার্গী হবে। এরপর ২০২৭-এর ফেব্রুয়ারিতে শনির নক্ষত্র গোচর হবে। মার্চে শনি অস্ত হবে এবং মে মাসে ফের উদয় হবে। জ্য়োতিষ মতে শনির এই অবস্থান বদল বেশ গুরুত্বপূর্ণ। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য আগামী সময়গুলো ভাল হতে চলেছে। সমাজে মান-সম্মান ও প্রতিষ্ঠা বাড়ার যোগ রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আর্থিক সমস্যা থেকে স্বস্তি পাবেন। ধন-সম্পত্তি বৃদ্ধির সুযোগ রয়েছে। চাকরিজীবীরা নিজেদের পরিশ্রমের ভাল ফল পাবেন। 

তুলা রাশি
তুলা রাশির জন্য শনির এই বারংবার পরিবর্তন ইতিবাচক পরিণাম দেবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন এবং ঘরের পরিবেশ আনন্দময় থাকবে। পুরনো পারিবারিক ঝগড়া মেটার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত দুঃশ্চিন্তা দূর হবে। নিজের লোকেদের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। 

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য আগামী ২০৭ দিন ব্যবসার জন্য ভাল। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে আর পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কোনও বড় কিছুর ওপর ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন। যারা চাকরি করছেন, তাদের কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। 

কন্যা রাশি
শনির একাধিক গোচরে কন্যা রাশি পরিশ্রমের ভাল ফল পেতে চলেছে। ব্যবসায়ীরা এই সময় লাভের মুখ দেখতে পারে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজে গতি আসবে। আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে শুধরাবে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে এবং আপনার প্রতিভার পরিচয় পাওয়া যাবে।  
   

Advertisement

Read more!
Advertisement
Advertisement