Advertisement

Shani Gochar July: জুলাইতে দ্বিগুণ শক্তি বাড়ছে শনিদেবের, অক্টোবর পর্যন্ত শিরে সংক্রান্তি ৩ রাশির

নবগ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরে নিজের স্থান পরিবর্তন করে। এক একটি রাশিতে শনি আড়াই বছর অবস্থান করে। তবে এর মাঝে শনি বেশ কয়েকবার নক্ষত্র পরিবর্তন করে। ন্যায়ের দেবতা শনি ২ জুলাই ২০২৬-এ রেবতী নক্ষত্রের প্রথম ঘর থেকে দ্বিতীয় প্রবেশ করে ফেলেছে আর এখানে ৯ অক্টোবর পর্যন্ত থাকবে।

শনির খারাপ প্রভাবশনির খারাপ প্রভাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 11:58 AM IST
  • নবগ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরে নিজের স্থান পরিবর্তন করে।

নবগ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরে নিজের স্থান পরিবর্তন করে। এক একটি রাশিতে শনি আড়াই বছর অবস্থান করে। তবে এর মাঝে শনি বেশ কয়েকবার নক্ষত্র পরিবর্তন করে। ন্যায়ের দেবতা শনি ২ জুলাই ২০২৬-এ রেবতী নক্ষত্রের প্রথম ঘর থেকে দ্বিতীয় প্রবেশ করে ফেলেছে আর এখানে ৯ অক্টোবর পর্যন্ত থাকবে। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। রেবতী নক্ষত্রের দ্বিতীয় ঘরে থাকাকালীন, আগামী ২৭ জুলাই শনি বক্রী হবে। উল্টো পথে হেঁটে ২০ অগাস্ট শনি ফের রেবতী নক্ষত্রের প্রথম ঘরে প্রবেশ করবে।  জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি যখনই নিজের রাশি বা নক্ষত্র পরিবর্তন করে, তখন মেষ থেকে মীন সব রাশির ওপর প্রভাব পড়তে দেখা যায়। আসুন দেখে নিই অক্টোবর পর্যন্ত শনির রোষে থাকবেন কারা। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের এই সময় আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কাজে বাধার সৃষ্টি হতে পারে। প্রেম জীবনে চড়াই-উৎরাই দেখা দেবে। কাজের চাপ বাড়তেই শারিরীক ও মানসিকভাবে অশান্তি বাড়বে। খরচ বেশি হওয়ার কারণে টাকার অভাব অনুভব করবেন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের অক্টোবর পর্যন্ত আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। খরচ বাড়ার কারণে আপনার আর্থিক পরিস্থিতি বিগড়াতে পারে। পারিবারিক সম্পর্কের দিকে নজর দিন, নয়তো সমস্যা বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন বেশ কষ্টদায়ক প্রমাণিত হবে। শনির ঢাইয়ার প্রভাবে এই সময় অর্থ সম্পর্কিত বিষয়গুলি থেকে হতাশ হবেন। মানসিক ও শারীরিত স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। বাড়িতে সুখ-শান্তি বজায় রাখার জন্য অনেক কষ্ট করতে হবে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না।

শনির দোষ কাটানোর উপায়
গ্রহরাজের কারণে বিপদে পড়লে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো করুন। সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং শনির সঙ্গে সম্পর্কিত জিনিস, যেমন কালো তিল, কালো ডাল, কালো ছাতা, জুতো এবং কালো কাপড় দান করুন। বজরংবলীর পুজো করলেও শনির প্রকোপ থেকে রেহাই পাওয়া যায়।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement