
জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়, কর্ম ও অনুশাসনের কারক গ্রহ বলে মনে করা হয়। শনির অবস্থা বদলের প্রভাব সব ১২টি রাশির জীবনের ওপর পড়ে। বিশ্বাস করা হয় যে শনি যখন বক্রী অবস্থা থেকে মার্গী হয়, তখন দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজে গতি আসে। এরই সঙ্গে কেরিয়ার ও ব্যবসায় নতুন সুযোগ তৈরি হয়। পঞ্চাঙ্গ অনুসারে, ১১ ডিসেম্বর শনি মার্গীর ঘটনাকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই সময় মকর, তুলা, কুম্ভ ও মেষ রাশির জাতকদের আর্থিক উন্নতি, চাকরিতে পদোন্নতি ও ব্যবসায় লাভের সুযোগ আসবে।
পঞ্চাঙ্গ অনুসারে, শনিদেব ১১ ডিসেম্বর ভোর ৫টায় মীন রাশিতে মার্গী হবে। এরই সঙ্গে মীন রাশিতে ৩ জুন ২০২৭ পর্যন্ত থাকবে। এরপর নিজের নীচ রাশি মেষে গোচর করবে।
মকর রাশি
মকর রাশির জন্য শনির মার্গী ইতিবাচক পরিণাম নিয়ে আসবে। চাকরিতে দীর্ঘ সময় ধরে চলা সমস্যা দূর হবে। কর্মক্ষেত্রে আপনি পরিশ্রমের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করতে পারবেন। ব্যবসায় নতুন সুযোগ পাবেন এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য শনির মার্গী হওয়া লাভদায়ক প্রমাণিত হবে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, তাদের ভাল খবর পাওয়ার যোগ রয়েছে। আদালত সংক্রান্ত মামলায় স্বস্তি পাবেন। আর্থিক দিক অনেকটা শুধরাবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জন্য শনির সোজা চাল আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজে টাকা ফেরত পাবেন। পরিবারে সুখ-শান্তি বাড়বে। তবে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য শনির মার্গী মিশ্র প্রভাব ফেলবে। এই সময় খরচ বাড়লেও, বিদেশ সংক্রান্ত কাজে সফলতা পাবেন। চাকুরিজীবিরা নতুন দায়িত্ব পাবেন। ধৈর্য ও পরিশ্রমের ফলে ধীর গতিতে হলেও আর্থিক পরিস্থিতি শুধরাবে।