
এই সময় শনিদেবের অবস্থান কিছু রাশির জাতকদের জন্য সমস্যা তৈরি করতে পারে। জ্যোতিষে শনিকে কর্মের ফল দেয়, এমন গ্রহ বলে মনে করা হয়। প্রত্যেক ব্যক্তির কর্ম হিসাবে শনি তাঁকে ফল দিয়ে থাকে। শনির অবস্থান বদলের প্রভাব সব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। নভেম্বর মাসে কিছু রাশির সমস্যা বাড়তে পারে। এই সময় চাকরি, ব্যবসা, অর্থ ও পরিবার সংক্রান্ত মামলায় সাবধানে পদক্ষেপ করতে হবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন। আসুন দেখে নিন নভেম্বর মাস কাদের জন্য বিপদ নিয়ে এসেছে। জ্যোতিষ মতে, নভেম্বর ২০২৬-এ শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। এরই সঙ্গে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে। শনির এই বক্রী চাল ১১ ডিসেম্বর পর্যন্ত থাকবে। এরকম অবস্থায় কোন কোন ৫ রাশিদের জাতকেরা বিশেষভাবে সাবধানে থাকবেন, আসুন জেনে নিই।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকেরা চলতি মাসে অর্থ সংক্রান্ত বিষয়গুলি থেকে সাবধানে থাকুন। ভাবনা চিন্তা না করে কাউকে টাকা ধার দেবেন না। চাকরিতে কাজের চাপ বাড়বে। আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় নিজের শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখুন। ব্যবসায় কোনও নতুন সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। পরিবারের ছোট ছোট বিষয়গুলি নিয়ে তর্ক করা থেকে বাঁচুন।
মিথুন রাশি
নভেম্ব মাস মিথুন রাশির জন্য কাজ সংক্রান্ত বিষয়ে সমস্যা বাড়াতে পারে। চাকরিতে দায়িত্ব বাড়তে পারে। কাজের সময় কিছু সমস্যা আসতে পারে। ধৈর্য সহকারে কাজ করুন। তাড়াহুড়ো করে চাকরি বদল করার চিন্তা করবেন না। ব্যবসায়ীরা এই সময় ভেবেচিন্তে বড় চুক্তি করুন। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের এই সময় নিজের শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে। কর্মস্থানে কারোর প্রভাবে এসে ভুল সিদ্ধান্ত নেবেন না। অর্থের বিষয়ে বাজেট তৈরি করে চলুন। হঠাৎ করে কোনও পুরনো ঝামেলা বা আইনি বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন। বুঝেশুনে কাজ করলে পরিস্থিতি সামলে উঠতে পারেন।
মকর রাশি
এই মাসে মকর রাশিকে নিজের কাজ ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। চাকরিতে পরিশ্রম একটু বেশি করতে হবে। তবে তার ভাল ফল পেতে একটু বেশি সময় লাগবে। কোনও কাজকে অসম্পূর্ণ ছাড়বেন না। ব্যবসায়ীরা আর্থিক লেনদেনের বিষয়ে সাবধানে থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান। ছোট ছোট কথায় ঝগড়া থেকে বিরত থাকুন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এই সময়ে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। চাকরিজীবীদের কাজে গাফিলতি করা থেকে বিরত থাকা উচিত। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় সংযম অবলম্বন করুন। তাড়াহুড়ো করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।