Advertisement

Shukra Vakri Good Effect: ক'দিন পরেই শুক্রের উল্টো চাল শুরু, ৪২ দিনেই বিলাসিতার জীবন পাবে ৪ রাশি

১৪ নভেম্বর পর্যন্ত প্রায় ৪২ দিন ধরে চলবে শুক্রের এই বক্রী দশা। জ্যোতিষশাস্ত্রে এই সময়কে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পিতৃপক্ষের সময় শুক্র বক্রী হবে, দীপাবলি পর্যন্ত এর প্রভাব থাকবে।

শুক্রের বক্রীশুক্রের বক্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 3:48 PM IST
  • বৈদিক জ্যোতিষে দৈত্য গুরু শুক্রকে ধন, বৈভব, প্রেম, সৌন্দর্য, অংশীদারিত্ব ও জাগতিক সুখ-সুবিধার কারক বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষে দৈত্য গুরু শুক্রকে ধন, বৈভব, প্রেম, সৌন্দর্য, অংশীদারিত্ব ও জাগতিক সুখ-সুবিধার কারক বলে মনে করা হয়। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ৩ অক্টোবর থেকেই বক্রী হতে চলেছে শুক্র। এদিন দুপুর ১২টা ৪৫ মিনিটে শুক্রদেব নিজের স্বরাশি তুলাতে উল্টো অবস্থায় থাকবে। ১৪ নভেম্বর পর্যন্ত প্রায় ৪২ দিন ধরে চলবে শুক্রের এই বক্রী দশা। জ্যোতিষশাস্ত্রে এই সময়কে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পিতৃপক্ষের সময় শুক্র বক্রী হবে, দীপাবলি পর্যন্ত এর প্রভাব থাকবে। এর ফলে কিছু রাশির জীবনে হঠাৎ করে প্রেম-সৌন্দর্য বৃদ্ধি পাবে। 

বৃষ রাশি
শুক্রের বক্রী দশায় বৃষ রাশির জাতকরা পুরোনো আর্থিক জটিলতা মেটানোর সুযোগ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা পেমেন্ট বা কাজ এগোতে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ মিলবে। ব্যবসায়ীদের পুরোনো যোগাযোগ ফের কাজে লাগতে পারে। তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে তথ্য যাচাই করা জরুরি।

তুলা রাশি
এই সময় চাকরি বদলানোর কথা ভাবলে পুরনো যোগাযোগ বা আগে পাওয়া কোনও সুযোগ আবার হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে সৃজনশীলতা এবং কাজের ধরন প্রশংসিত হতে পারে। পদোন্নতির সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই সময়ে বড় বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য শুক্রের বক্রী দশা আর্থিক ক্ষেত্রে কিছুটা স্বস্তি আনতে পারে। আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোবে এবং নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার সুযোগ আসতে পারে। হঠাৎ অর্থলাভের সম্ভাবনাও তৈরি হতে পারে। পাশাপাশি পুরোনো ঋণ বা আর্থিক দায় মেটানোর ক্ষেত্রেও সাফল্য মিলতে পারে।

মীন রাশি
ব্যবসায়ীদের পুরনো প্রজেক্ট বা যোগাযোগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারেন। কোনও থমকে যাওয়া কাজ পুনরায় শুরু হয়ে যেতে পারে। চাকরিজীবীদের কেরিয়ারে এগিয়ে যাওয়ার নতুন পথ খুলে যেতে পারে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement