
গ্রহদের রাজা সূর্য, এরই সঙ্গে সূর্য আত্মা, পিতা, প্রসিদ্ধ ও সরকারি কাজের কারকও। সূর্য প্রতিমাসে নিজের রাশি বদল করে, যার শুভ-অশুভ প্রভাব ১২টি রাশির ওপর পড়ে। বিশ্বকর্মা পুজোর দিন, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর, ২০২৬-এ, বৃহস্পতিবার সকাল ৭টা ৫৮ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। এই রাশিতে সূর্য ১৭ অক্টোবর পর্যন্ত থাকবে। ওই একমাস পর্যন্ত সূর্য ৪ রাশিকে জবরদস্ত অর্থলাভ করাবে। আসুন জেনে নিন কোন কোন রাশির ওপর এর প্রভাব পড়তে চলেছে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর শুভ প্রমাণিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে ও শিক্ষার ক্ষেত্রে বড় সফলতা হাতে আসবে। সন্তান পক্ষ গর্ব অনুভব করবেন। নতুন চাকরির সন্ধান শেষ হবে এবং ভাল চাকরি পাবেন।
সিংহ রাশি
সূর্যের গোচর সিংহ রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা পড়ুয়াদের জন্য সফলতা আসন্ন। ব্যবসায় লাভ হবে। কর্মস্থানে নতুন কৌশল সহ কাজ করবেন। সামাজিক স্তরে জাতকদের সম্মান বাড়বে।
কন্যা রাশি
সূর্যের এই গোচর কন্যারাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক সুবিধা বয়ে আনতে পারে। বন্ধুরা পূর্ণ সমর্থন দেবে। জাতক সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠবে এবং বিরাট সাফল্য অর্জন করবে। পরিবারে একটি সুখী পরিবেশ বিরাজ করবে। অমীমাংসিত সরকারি প্রকল্পগুলো সম্পন্ন হবে। বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া হবে।
মীন রাশি
কন্যা রাশিতে সূর্যের গোচরের ফলে মীন রাশির জাতক-জাতিকারা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হবে। উচ্চশিক্ষার ইচ্ছে পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে।