
জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহদের রাজা হওয়ার পাশাপাশি পিতা, আত্মা, আন্তরিক আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তির কারক হিসাবে মনে করা হয়। এরকম অবস্থায় সূর্যের রাশি বা নক্ষত্র পরিবর্তনের প্রভাব সব রাশিদের ওপর কোনও না কোনও ভাবে দেখা যাবে। বর্তমানে সূর্যের অবস্থানের কথা বলা যদি হয়, তাহলে তিনি এখন তুলা রাশি ও স্বাতী নক্ষত্রে বিরাজ করছে। তবে ৬ নভেম্বর সূর্য নক্ষত্র পরিবর্তন করে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। সূর্যের গুরুর নক্ষত্রে এন্ট্রি নিতেই কিছু রাশির জাতকদের একাধিক ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নিন সূর্যের নক্ষত্র পরিবর্তন কোন রাশিদের জন্য উপকারী।
দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, সূর্য ৬ নভেম্বর রাত ৯টা ০৮ মিনিটে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে ২০ নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রে গোচর করবে, এরপর অনুরাধা নক্ষত্রে এন্ট্রি করবে। এই সময় ১৬ নভেম্বর সূর্য রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আকাশ মণ্ডলে ২৭টি নক্ষত্রের মধ্যে ১৬তম নক্ষত্র বিশাখা, যার অধিপতি বৃহস্পতি।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য সূর্যের বিশাখা নক্ষত্রে এন্ট্রি লাভজনক হতে পারে। এই রাশির জাতকেরা ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। অর্থ বৃদ্ধি হবে। ঘর-পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। সুখের সঙ্গে শান্তির পরিবেশও বজায় থাকবে। চাকরিজীবিরা কর্মস্থানে নিজের যোগ্যতা প্রমাণ করার ভাল সুযোগ পাবেন। বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে কথাবার্তার সময় নিজের কথা স্পষ্ট করে বলতে পারবেন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের নতুন সম্পর্ক তৈরি হতে পারে। এতে আপনার ভাল লাভ হবে। তবে এখনই আর্থিক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য সূর্যের বিশাখা নক্ষত্রে প্রবেশ কেরিয়ার, শিক্ষায় নতুন রাস্তা খোঁজার জন্য সহায়ক হবে। অভিজ্ঞ লোক থেকে বর্ষীয়ান আধিকারিকদের সহযোগিতা পাবেন। নিজের কাজ সঠিকভাবে করতে পারবেন। চাকরি বদলানোর কথা ভাবলে, এই সময়টি অনুকূল। নিজের তৈরি করা রণকৌশলের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। উচ্চশিক্ষা, প্রতিযোগী পরীক্ষার প্রস্তুতি নেওয়া জাতকদের এই সময় লাভ হতে পারে। ভাগ্যের ভরসায় না থেকে পরিশ্রম করুন।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য সূর্যের বিশাখা নক্ষত্রে প্রবেশ আর্থিক লাভের সঙ্গে কাজকর্মেও ইতিবাচক প্রভাব দেখা যাবে। চাকরিজীবীরা নিজেদের কাজ আরও ভাল করার সুযোগ পাবেন। আটকে থাকা দীর্ঘদিনের কাজও সম্পন্ন হবে। ব্যবসায়ীদের পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। নতুন গ্রাহক পেতে পারেন। দীর্ঘ সময় ধরে কোনও কাজে বাধা এলে, সেখানে যোজনা তৈরি করে কাজ করলে সফলতা অর্জন করতে পারবেন। কাজের কারণে স্বাস্থ্য বিগড়াতে পারে, তাই এড়িয়ে যাবেন না।