Advertisement

September Love Horoscops: ২ সেপ্টেম্বর থেকে শুক্রদেব অ্যাক্টিভ, ৪ রাশির প্রেম জীবনে রোম্যান্স তুঙ্গে

২ সেপ্টেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে, প্রেম ও সম্পর্কের কারক গ্রহ শুক্রের নিজের রাশিতে এই প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়।

সেপ্টেম্বরের প্রেমের রাশিফলসেপ্টেম্বরের প্রেমের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 12:14 PM IST
  • ২০২৬ সালের সেপ্টেম্বর মাস শুরু হতে আর মাত্র দুদিন বাকি।

২০২৬ সালের সেপ্টেম্বর মাস শুরু হতে আর মাত্র দুদিন বাকি। তারপরই বছরের নবম মাস শুরু হয়ে যাবে। আর এই মাসটি গ্রহদের গোচর, অবস্থান পরিবর্তনের দিক থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ২ সেপ্টেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে, প্রেম ও সম্পর্কের কারক গ্রহ শুক্রের নিজের রাশিতে এই প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। এই গোচরের ফলে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের প্রেমজীবনে চলতে থাকা দূরত্ব কমে আসতে পারে, অতীতের কোনও সম্পর্কের ক্ষেত্রে পুনরায় যোগাযোগ স্থাপিত হতে পারে এবং স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে পারে। আসুন দেখে নিই সেপ্টেম্বর কোন কোন রাশির জাতকদের সম্পর্ক ও প্রেম জীবনে মধুরতা নিয়ে আসবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জন্য সেপ্টেম্বর মাসটি রোম্যান্সের জন্য শ্রেষ্ঠ মাস। সঙ্গীর প্রতি প্রেম, আকর্ষণ, ভালোবাসা, আবেগ সবটাই বাড়বে। আপনার প্রেমজীবন আরও প্রাণবন্ত ও সক্রিয় হয়ে উঠবে। সম্পর্কে কোনও অশান্তি-বিবাদ থাকলে তা দূর হবে। পুরনো কোনও সম্পর্কের ক্ষেত্রে নতুন করে কথাবার্তা শুরু হবে। অতীতের কারোর সঙ্গে পুনরায় যোগাযোগ কিংবা রোম্যান্টিক সম্পর্ক শুরু হতে পারে। 

মেষ রাশি
শুক্রের গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিগত সম্পর্ক আরও মজবুত হবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য বা বিবাদ কমে তা ক্রমেই মধুর হবে। যেসব সম্পর্কের ক্ষেত্রে দুরত্ব বা ফাটল তৈরি হয়েছিল, সেখানে পুনরায় সব ঠির হওয়ার যোগ রয়েছে। পুরনো ক্রাশের সঙ্গে ফের দেখার সম্ভাবনা রয়েছে এবং সেই সাক্ষাৎটি ইতিবাচক হওয়ার যোগ পাওয়া যাচ্ছে। 

তুলা রাশি
শুক্র তার নিজের রাশি তুলাতে প্রবেশ করবে, তাই এই গোচর তুলা রাশির জন্য খুবই ইতিবাচক হবে। ব্যক্তির ব্যক্তিগত আকর্ষণ বৃদ্ধি পেতে পারে এবং অন্যদের ওপর প্রভাব আরও জোরালো হতে পারে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়াতে পারেন বা অতীতের কোনও সম্পর্ক ফের জোড়া লাগতে পারে। দাম্পত্য জীবনে মিষ্টতা, পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ককে আরও দৃঢ় করবে। 

Advertisement

ধনু রাশি
শুক্রের গোচর ধনু রাশির প্রেম জীবনকে আরও জোরাল করবে। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। প্রেমে-সম্পর্ক বিষয়ক কোনও ইচ্ছা পূরণ হতে পারে। বিয়ের কথাবার্তা এই সময় পাকা হতে পারে। বিবাহিত জীবনে রোম্যান্স বাড়বে।   

Read more!
Advertisement
Advertisement