Advertisement

Age Of 30 Over Rashi Chakra: ৩০ পেরোলেই খুলবে ভাগ্যের দরজা, এই ৪ রাশির জীবনে শুরু হয় 'সোনালি অধ্যায়'

Age Of 30 Over Rashi Chakra: জ্যোতিষ গণনা বলছে, এমন কিছু রাশি রয়েছে যাদের ভাগ্য খোলার আসল সময় হলো ৩০ বছর বয়স। ৩০-এর কোঠা পার হতেই এঁদের জীবনে সাফল্যের জোয়ার আসে। রাজকীয় সুখ-স্বাচ্ছন্দ্যের পাশাপাশি হু হু করে বাড়ে ব্যাঙ্ক ব্যালান্স। জেনে নিন, ৩০ বছর বয়সের পর কোন কোন রাশির জাতকদের সোনালি সময় শুরু হয়।

৩০ পেরোলেই খুলবে ভাগ্যের দরজা, এই ৪ রাশির জীবনে শুরু হয় 'সোনালি অধ্যায়'৩০ পেরোলেই খুলবে ভাগ্যের দরজা, এই ৪ রাশির জীবনে শুরু হয় 'সোনালি অধ্যায়'
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 7:29 PM IST

Age Of 30 Over Rashi Chakra: বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির জাতক-জাতিকাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। কেউ জন্ম থেকেই রাজভাগ্য নিয়ে আসেন, আবার কারও ভাগ্যের চাকা ঘোরে জীবনের একটা নির্দিষ্ট সময়ে গিয়ে। জ্যোতিষ গণনা বলছে, এমন কিছু রাশি রয়েছে যাদের ভাগ্য খোলার আসল সময় হলো ৩০ বছর বয়স। ৩০-এর কোঠা পার হতেই এঁদের জীবনে সাফল্যের জোয়ার আসে। রাজকীয় সুখ-স্বাচ্ছন্দ্যের পাশাপাশি হু হু করে বাড়ে ব্যাঙ্ক ব্যালান্স। জেনে নিন, ৩০ বছর বয়সের পর কোন কোন রাশির জাতকদের সোনালি সময় শুরু হয়।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব। কঠোর পরিশ্রম করলে এই রাশির জাতকরা যেকোনো বয়সেই নজরকাড়া সাফল্য পেতে পারেন। তবে জ্যোতিষ বলছে, ৩০ বছরের পর থেকে সিংহের জাতকদের সাফল্যের গ্রাফ আরও উর্ধমুখী হয়। বয়স ৩০ না পেরোলে এঁরা সমস্ত কাজে সম্পূর্ণভাবে সফল হতে পারেন না। কিন্তু ৩০ পার হতেই সৌভাগ্যের চাকা এমন ঘোরে যে এঁদের ব্যাঙ্ক ব্যালান্স হু হু করে বাড়তে থাকে।

মকর রাশি
কর্মফলের দেবতা শনি হলেন মকর রাশির অধিপতি গ্রহ। এই রাশির জাতকরা স্বভাবগতভাবেই অত্যন্ত পরিশ্রমী এবং লক্ষ্যভ্রষ্ট হন না। তবে শনির প্রভাবে এঁদের জীবনে সাফল্য আসে একটু ধীর গতিতে। মকরের জাতকদের আর্থিক লাভের বিপুল সম্ভাবনা থাকলেও, তা পূর্ণতা পায় বয়স ৩০ পেরোনোর পরেই। এমনকি এই বয়সের পর এঁদের পৈতৃক বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ তৈরি হয়। নিজেদের পূর্বের সমস্ত পরিশ্রমের সুমিষ্ট ফল এঁরা ৩০-এর পরেই হাতে-নাতে পান।

বৃষ রাশি
অল্প বয়সে কেরিয়ার গড়তে এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতার মুখোমুখি হতে হয় বৃষ রাশির জাতকদের। পদে পদে বাধা যেন এঁদের পিছু ছাড়ে না। কিন্তু ৩০ বছর বয়স পার হতেই জীবনের সব মেঘ কেটে যায়। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এই শুক্রের প্রভাবেই ৩০-এর পর থেকে এঁদের জীবনের সমস্ত সংকট ধীরে ধীরে দূর হতে শুরু করে। সৌভাগ্য ধরা দেয় হাতের মুঠোয়, খুব সহজেই অর্থ ও প্রতিপত্তি অর্জন করতে পারেন এঁরা।

Advertisement

কর্কট রাশি
বৈদিক জ্যোতিষ অনুযায়ী, কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনের টার্নিং পয়েন্ট হলো ৩০ বছর বয়স। এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র। বয়স ৩০ পেরোনোর পর থেকে ভাগ্য পুরোপুরি এঁদের সহায় হয়। জীবনের মান একধাক্কায় অনেকখানি উন্নত হয়ে যায়। শুধু তাই নয়, এই বয়সের পর থেকে অত্যন্ত দ্রুত গতিতে অর্থাগম হতে থাকে কর্কট রাশির জাতকদের।

 

Read more!
Advertisement
Advertisement