Advertisement

August Lucky Zodiacs: অগাস্টে গ্রহচক্রে লাকি 4 রাশি, ধনযোগ, পাবেন ভাগ্যের সঙ্গ

নির্দিষ্ট সময় অন্তর অবস্থান বদল করেছে গ্রহরা। এর সরাসরি প্রভাব পড়ে বিভিন্ন রাশির উপরে। অগাস্টে গ্রহচক্রে লাভবান হতে চলেছেন ৪ রাশির জাতক ও জাতিকারা।

অগাস্টের মাসিক রাশিফলঅগাস্টের মাসিক রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jul 2026,
  • अपडेटेड 10:13 PM IST
  • অগাস্ট মাস শুরু হচ্ছে শনিবার।
  • অগাস্টে লাকি ৪ রাশির জাতক ও জাতিকারা।

অগাস্ট মাসের শুরুতেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ অবস্থান পরিবর্তন করতে চলেছে। মাসের শুরুতেই শুক্র ও মঙ্গলের রাশি বদল। পাশাপাশি, সূর্যও গোচর করবে সিংহ রাশিতে। ফলে তার শুভ প্রভাব আরও বৃদ্ধি পাবে। গ্রহের এই অবস্থানের জেরে ৪ রাশির জাতক-জাতিকার জীবনে উন্নতি এবং সাফল্যের নতুন সুযোগ। এর পাশাপাশি শ্রাবণ মাসে বাড়বে ইতিবাচক শক্তি। এই মাস অত্যন্ত শুভ হতে চলেছে। মিলতে পারে সুখবর। কেরিয়ারেও আশানুরূপ ফল মিলবে। 

মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য অগাস্ট মাস অনাবিল আনন্দ ও সাফল্যের। আয় বৃদ্ধি এবং ধনলাভের যোগ। বাড়বে মান-সম্মান। এর পাশাপাশি কেরিয়ারেও এগিয়ে যাওয়ার একাধিক নতুন সুযোগ আসবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজগুলি অগাস্টেই শেষ হতে পারে। প্রেমের নিরিখেও সময়টা বেশ অনুকূল। সম্পর্কে ফিরবে মাধুর্য। 

সিংহ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে। সূর্যের প্রবেশ আপনার আত্মবিশ্বাস ও সাফল্য কয়েক গুণ বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য মেলার সম্ভাবনা প্রবল। ঊর্ধ্বতন কর্তাদের সমর্থন পাবেন। নিজের পরিশ্রমের জোর পদোন্নতি। পরিবারেও আনন্দের পরিবেশ। মহার্ঘ কোনও জিনিস কেনার পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। অগাস্টেই মিলতে পারে নতুন গাড়ি কেনার সুখ।

ধনু রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য অগাস্টে অর্থনৈতিক লাভের প্রবল যোগ। ভাগ্যের পূর্ণ সমর্থন মিলবে। নতুন পরিচিতি ভবিষ্যতে লাভ দিতে পারে। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা। বেকারদের মিলতে পারে নতুন কর্মসংস্থানের দিশা। ব্যবসার তাগিদে করা ভ্রমণ ইতিবাচক ফল দেবে। সমাজে নতুন পরিচিতি গড়ে তোলার সুযোগ। জীবনের নতুন সুযোগের দরজা খুলে যাবে।

মীন রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য অগাস্ট মাস ঝুলি ভরা সাফল্য এনে দিতে পারে। বিশেষ কোনও কৃতিত্বের জন্য সম্মান প্রাপ্তির যোগ। থমকে থাকা কাজগুলি অগাস্টে গতি পাবে। আদালত বা আইনি সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি মিলতে পারে। শারীরিক অসুস্থতা থেকেও মিলবে রেহাই। জমি-বাড়ি সংক্রান্ত পুরনো বিতর্ক বা বিবাদের মীমাংসা হতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসবে, যা ভবিষ্যতে উন্নতির পথ প্রশস্ত করবে। বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে। মানসিক স্বস্তি থাকবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement