
Baba Vanga Prediction 2026: লোকমতে, অন্ধ বাবা ভাঙ্গার (Baba Vanga) বহু ভবিষ্যদ্বাণী নাকি বারবার মিলে গিয়েছে বিশ্বের নানা প্রান্তে। বিশ্বজুড়ে ছড়িয়ে তাঁর লাখ লাখ ভক্ত। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় এই বুলগেরীয় রহস্যময় দ্রষ্টার নানা চাঞ্চল্যকর পূর্বাভাস। আর অগাস্ট মাস আসতেই ফের চর্চায় তাঁর নামে প্রচারিত এক নতুন গণনা। এমনিতেই পবিত্র শ্রাবণ মাস। জ্যোতিষ ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অগাস্টের এই প্রথম সপ্তাহে (৩ থেকে ৯ অগস্ট) অলৌকিক কৃপা আসতে চলেছে ৫ রাশির ওপর। বলা হচ্ছে, ভোলেবাবার আশীর্বাদে আর বাবা ভাঙ্গার গণনার অদ্ভুত সংযোগে এই সময়টায় ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে এই রাশিগুলির। পকেটে টান তো দূর, দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রচুর টাকা হাতে আসতে পারে। ফকির অবস্থা থেকে রাজকীয় সুখে ভাসতে চলেছেন কারা? জেনে নিন আপনার রাশি রয়েছে কি না এই তালিকায়।
১. মেষ রাশি (Aries): প্রমোশনের সুযোগ
আপনার আত্মবিশ্বাস এখন চরমে থাকবে। কাজের জায়গায় আপনার পুরনো সব জটিলতা এক লহমায় কেটে যাবে। বস আপনার কাজে এতটাই খুশি হবেন যে বড় পদে পদোন্নতি বা নতুন বড় চাকরির অফার আসতে পারে। পরিবারে শুভ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হবে।
২. কর্কট রাশি (Cancer): হঠাৎ ধনলাভের যোগ
আর্থিক সমস্যা এক ঝটকায় দূর হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা দারুণ লাভজনক অুাপ পেতে পারেন। যদি কোথাও আপনার টাকা বহু দিন ধরে আটকে থাকে, তবে এই অগস্টে তা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব বেশি। পরিবারের সঙ্গে মন্দির দর্শন বা শিবের আরাধনায় সময় কাটবে।
৩. কন্যা রাশি (Virgo): দীর্ঘদিনের স্বপ্নপূরণ
আপনার মাথার ওপর ঝুলতে থাকা দুশ্চিন্তা কেটে মন শান্তি পাবে। যাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন দেখছেন, তাঁদের স্বপ্ন এই সপ্তাহে বাস্তব রূপ নিতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি মাধুর্য ফিরবে।
৪. ধনু রাশি (Sagittarius): আয় বাড়বে হু হু করে
ধনু রাশির ভাগ্য এক কথায় চমকে দেওয়ার মতো বদলে যেতে চলেছে। নতুন আয়ের পথ খুলে যাবে। পুরনো কোনও জায়গায় টাকা বিনিয়োগ করা থাকলে, সেখান থেকে ব্যাপক রিটার্ন পেতে পারেন। আদালতের বা পুরনো আইনি কোনও ঝুটঝামেলা থাকলে তা থেকেও মুক্তি মিলতে পারে।
৫. মীন রাশি (Pisces): বন্ধ দরজায় ধাক্কা দেবে সাফল্য
বন্ধুদের সাহায্য নিয়ে এমন সব বড় কাজ আপনি সামলে নেবেন, যা দীর্ঘদিন আটকে ছিল। বেকারের হাতে আসতে পারে আকর্ষণীয় চাকরির প্রস্তাব। ব্যবসায়ীদের ব্যবসার পরিধি বাড়বে এবং ভাল অঙ্কের মুনাফা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।