Advertisement

Baba Vanga Zodiacs: ২০২৬ সেরা বছর ৫ রাশির! বাবা ভাঙ্গার অব্যর্থ Prediction

বুলগেরিয়ার বাসিন্দা রহস্যময় জ্যোতিষী বাবা ভাঙ্গা। বহুদিন আগেই তিনি প্রয়াত হয়েছেন। তবে সময় যত এগিয়েছে, ততই তাঁর একের পর এক ভবিষ্যদ্বাণী বাস্তবের সঙ্গে মিলে গিয়েছে।

সময় যত এগিয়েছে, ততই তাঁর একের পর এক ভবিষ্যদ্বাণী বাস্তবের সঙ্গে মিলে গিয়েছে। সময় যত এগিয়েছে, ততই তাঁর একের পর এক ভবিষ্যদ্বাণী বাস্তবের সঙ্গে মিলে গিয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 8:23 PM IST
  • বুলগেরিয়ার বাসিন্দা রহস্যময় জ্যোতিষী বাবা ভাঙ্গা এখন আর জীবিত নেই।
  • কিন্তু সময় যত এগিয়েছে, ততই তাঁর বলা কথা একের পর এক মিলেছে বাস্তবের সঙ্গে।
  • বাবা ভাঙ্গার নাম ঘিরে আজও কৌতূহলের অন্ত নেই।

বুলগেরিয়ার বাসিন্দা রহস্যময় জ্যোতিষী বাবা ভাঙ্গা। বহুদিন আগেই তিনি প্রয়াত হয়েছেন। তবে সময় যত এগিয়েছে, ততই তাঁর একের পর এক ভবিষ্যদ্বাণী বাস্তবের সঙ্গে মিলে গিয়েছে। প্রিন্সেস ডায়ানার মর্মান্তিক মৃত্যু থেকে শুরু করে ৯/১১ হামলার মতো বিশ্ব কাঁপানো ঘটনার পূর্বাভাস তিনি নাকি আগেই দিয়েছিলেন; এমনটাই দাবি করেন তাঁর অনুগামীরা। শুধু এই দুই ঘটনা নয়, ইতিহাসে ঘটে যাওয়া আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রেও তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে বলে বিশ্বাস অনেকের। সেই কারণেই আজও বাবা ভাঙ্গার নাম ঘিরে মানুষের কৌতূহল এতটাই প্রবল।

২০২৬ সাল নিয়েও একাধিক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তাঁর মতে, এই বছরে বিশ্বজুড়ে অস্থিরতা বাড়তে পারে। যুদ্ধ পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি এবং সোনার দামের উত্থানের কথাও উঠে এসেছে তাঁর পূর্বাভাসে। তবে সবটাই যে খারাপ হবে, এমন নয়। বরং তাঁর কথায়, কয়েকটি রাশির জাতকদের জন্য ২০২৬ সাল হতে চলেছে অর্থ, সাফল্য এবং আর্থিক শক্তির দিক থেকে বিশেষ শুভ সময়। ওই বছরে কিছু রাশির মানুষের ব্যাঙ্ক ব্যালান্স উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ২০২৬ সালের মাত্র ৪ মাস গিয়েছে। এখনও ৮ মাস বাকি। আসুন দেখে নেওয়া যাক, এই বাকি সময়টা কোন কোন রাশির ভাল যেতে পারে।

বৃষ রাশি: বাবা ভাঙ্গার মতে, বৃষ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হতে পারে। একাধিক আয়ের পথ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ থেকেও লাভ মিলতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকেও লাভবান হওয়ার ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিন ধরে যে কঠোর পরিশ্রম করছেন, তার ফল এই বছর পেতে পারেন বৃষ রাশির জাতকরা। পাশাপাশি অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিতও রয়েছে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্যও ২০২৬ সালকে অনুকূল সময় হিসেবে দেখা হচ্ছে। শেয়ার বাজারে বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন বাবা ভাঙ্গা। যারা নতুন ব্যবসা বা স্টার্টআপ শুরু করতে চান, তাঁদের জন্য সময়টা ভালো হতে পারে। নতুন বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক পরিস্থিতি থাকতে পারে। আর্থিক উন্নতির পাশাপাশি সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়ার সম্ভাবনাও রয়েছে।

Advertisement

তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য ২০২৬ সাল হতে পারে আয় বৃদ্ধি এবং স্বীকৃতির বছর। নেতৃত্বের গুণ প্রকাশ পেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় ধারাবাহিক বৃদ্ধি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মোটের উপর আয়ের পরিমাণ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এই সময় অনুকূল বলে মনে করা হচ্ছে।

মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য ২০২৬ সাল নতুন সুযোগ নিয়ে আসতে পারে। অনেকেই নতুন চাকরির অফার পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে। সততা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাওয়ার ইঙ্গিত দিয়েছেন বাবা ভাঙ্গা। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। পাশাপাশি সঞ্চয় বাড়ার সম্ভাবনাও রয়েছে।

কুম্ভ রাশি: সবশেষে কুম্ভ রাশি। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই রাশির জাতকদের জন্য ২০২৬ সাল অত্যন্ত শুভ হতে পারে। নতুন কোনও কাজ শুরু করলে তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলতে পারে। কেরিয়ারে স্থিতিশীলতা বজায় থাকবে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। মোটের উপর বছরটি আনন্দের মধ্য দিয়েই কাটতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement