
জ্যোতিষ শাস্ত্র মতে, বুদ্ধি, বাণী, ব্যবসা এং অর্থের কারক হল বুধ। আর বুধ যখন নিজের উচ্চ রাশি কন্যায় প্রবেশ করে, তখন পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হয়। এটিকে ভদ্র রাজযোগও বলা হয়। আর ভদ্র রাজযোগে ৫ রাশির জীবনে সেরা সময় আসবে। টাকার অভাব মিটে যাবে। কেরিয়ারে বিরাট উন্নতি হবে। ব্যবসায় মিলবে বড় লাভ। সেই সঙ্গে ভাগ্য সঙ্গ দেবে। আসবে সাফল্য।
তাই আর সময় নষ্ট না করে জেনে নিন, ঠিক কোন ৫ রাশির এই সময়টা দারুণ কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য় রেডি হন।
বৃষ রাশি
এই রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে বুধের ভদ্র রাজযোগ। এই যোগে টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে কেরিয়ারে হবে উন্নতি। বিরাট বড় পোস্ট পেতে পারেন। সেই সঙ্গে ব্যবসা বড় হওয়ার আশাও রয়েছে। এছাড়া সম্পত্তি বাড়বে। মিটে যাবে বড়সড় সব জটিলতা। সবক্ষেত্রেই সাফল্য সঙ্গ দেবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
মিথুন রাশি
ভদ্র রাজযোগে মিথুন রাশির জাতক এবং জাতিকাদেরও ভাগ্য ফিরবে। বিরাট সাফল্য ধরা দেবে। চাকরিতে এগিয়ে যাবেন। প্রোমোশন হতে পারে। বস লেভেলে পৌঁছে যেতে পারেন। ব্যবসাতেও বাম্পার লাভের আশা রয়েছে। এই সময় নতুন গাড়ি কিনতে পারেন। এছাড়া টাকা পয়সার সমস্যাও মিটে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।
কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হন। এই সময় বিরাট লাভ হবে। টাকার অভাব থাকবে না। সেই সঙ্গে চাকরি এবং ব্যবসা, যাই করুন না কেন, উন্নতি নিশ্চিত। এছাড়া এই সময় পরিবারে ভাল সময় কাটাতে পারবেন। মিটে যাবে দূরত্ব।
মকর রাশি
ভদ্র রাজযোগ অ্যাক্টিভ হচ্ছে। যার ফলে মকর রাশির জাতক এবং জাতিকারাও ভাল সময় কাটাবেন। এই যোগে হুট করে প্রচুর টাকা পাবেন। অর্থের অভাব মিটে যাবে। চাকরিতে উন্নতি হবে নিশ্চিত। সেই সঙ্গে ব্যবসাও বিরাট বড় হবে। সুতরাং চিন্তার কিছু নেই বললেই চলে।
ধনু রাশি
এই রাশির জন্যও সময়টা ভীষণই ভাল কাটবে। জীবনের সবক্ষেত্রেই সাফল্য পাবেন। টাকার অভাব দূর হবে। প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আয়ের নতুন স্রোত তৈরি হবে। এই সময় চাকরিতে প্রোমোশন হবেই। সেই সঙ্গে ভাল বেতন বাড়তে পারে। এছাড়া ব্যবসাতেও বড় লাভের মুখ দেখার সম্ভাবনা প্রবল।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।