Advertisement

Bholenath Favourite Zodiacs: ভোলেবাবা সদয় থাকেন এই ৩ রাশির উপরে, দূর করেন বাধাবিঘ্ন

ভোলেনাথের কৃপায় মানসিক শান্তি, সুখ থাকে জীবনে। এমন ৩টি রাশির ওপর দেবাদিদেব মহাদেবের কৃপা থাকে। জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পান তাঁরা। 

শিবের প্রিয় ৩ রাশিশিবের প্রিয় ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jul 2026,
  • अपडेटेड 10:47 PM IST
  • মহাদেবের প্রিয় ৩ রাশির জাতক।
  • জীবনে তাঁরা পান ভাগ্যের সঙ্গ।

মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি থাকে ৩ রাশিতে। জ্যোতিষশাস্ত্রে দেবদেবীদের সঙ্গে বিভিন্ন গ্রহের যোগের উল্লেখ রয়েছে। শিব ও চন্দ্রদেবের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ধর্মীয় বিশ্বাস মতে, মহাদেব তাঁর মস্তকে চন্দ্রকে ধারণ করেন। ফলে শিবের আরাধনা করলে কোষ্ঠীতে চন্দ্র গ্রহের অবস্থান মজবুত হয়। জ্যোতিষ মতে, চন্দ্র হল মন, অনুভূতি এবং মানসিক স্থিতধীর কারক গ্রহ। তাই ভোলেনাথের কৃপা লাভ করলে ব্যক্তির জীবনে মানসিক শান্তি, সুখ এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। জ্যোতিষ বলছে, এমন ৩টি রাশি রয়েছে, যাদের ওপর দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি সর্বদা থাকে। ভোলেনাথের আশীর্বাদে তারা জীবনে কাঙ্ক্ষিত সাফল্য, সম্মান এবং ভাগ্যের সঙ্গ পান। 

কর্কট রাশি- এই রাশির অধিপতি গ্রহ স্বয়ং চন্দ্র। তাই এই রাশির সঙ্গে শিবের এক অদ্ভুত আত্মিক যোগ রয়েছে। মহাদেবের কৃপায় জাতক-জাতিকারা জীবনে প্রচুর মান-সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন। তাঁরা স্বভাবে অত্যন্ত আবেগপ্রবণ, সংবেদনশীল এবং দয়ালু প্রকৃতির হন। কঠিনতম পরিস্থিতিতেও নিজেদের ধৈর্য হারান না। ভোলেনাথের আশীর্বাদে জীবনে সুখ-সমৃদ্ধি এবং মানসিক শান্তি থাকে। জীবনে হঠাৎ অর্থলাভের যোগ থাকে। 

সিংহ রাশি- সিংহ রাশির ওপরও শিবের বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আত্মবিশ্বাসী হন। চমৎকার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাসম্পন্ন তাঁরা। পরিবারে সুখ-শান্তি বজায় রাখেন। সকলকে সঙ্গে নিয়ে চলতেই বেশি ভালোবাসেন। মহাদেবের অশেষ কৃপায় সমাজে তাঁরা আলাদা সম্মান ও পরিচিতি লাভ করেন।
নিজের কর্মক্ষেত্রে আলাদা স্থান তৈরি করতে সফল হন। জীবনে আসা যে কোনও বাধা বা প্রতিকূলতাকে দৃঢ়তার সঙ্গে অতিক্রম করে এগিয়ে যান। শিবকৃপায় মানসিক ভারসাম্য থাকে। যে কোনও কাজে পান সাফল্য।

ধনূ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের ওপরও ভোলেনাথের বিশেষ কৃপা থাকে। তাঁরা অত্যন্ত সৎ হওয়ার পাশাপাশি ধার্মিক হন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন ও প্রশংসা হয়। শিবের আশীর্বাদে কেরিয়ার ও ব্যবসায় দারুণ সাফল্য পান। ব্যবসায় আশাতীত লাভ হয়। নিজেদের জ্ঞান ও শ্রমের জোরেই জীবনে ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যান। মহাদেবের কৃপায় আসে উন্নতির নিত্যনতুন সুযোগ। আর্থিক অবস্থাও শক্তিশালী হয়।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement