Advertisement

Blood Moon Lunar Eclipse: হোলির আগেই ‘রক্তচন্দ্র’ ৩ রাশির জীবন তোলপাড় করে দিয়ে যাবে, প্রতিকার কী?

Blood Moon Lunar Eclipse: বেলা ৩টে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে, বিকেল ৪টে ৩৪ মিনিটে পূর্ণগ্রাস পর্যায় শুরু হবে এবং সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গ্রহণ শেষ হবে। ভারতের বহু প্রান্ত থেকেই এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে। এই সময় কয়েকটি রাশির সময় ভাল যাবে না। সাবধানে থাকতে হবে।

চন্দ্রগ্রহণচন্দ্রগ্রহণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 7:11 PM IST

Blood Moon Lunar Eclipse: রঙের উৎসব হোলির আবহের মধ্যেই ৩ মার্চ, মঙ্গলবার আকাশে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় এটি ‘রক্তচাঁদ’ নামেও পরিচিত। কারণ গ্রহণের সময় চাঁদ রক্তবর্ণ বা লালচে কমলা আভা ধারণ করে। বেলা ৩টে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে, বিকেল ৪টে ৩৪ মিনিটে পূর্ণগ্রাস পর্যায় শুরু হবে এবং সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গ্রহণ শেষ হবে। ভারতের বহু প্রান্ত থেকেই এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে।

কেন লাল হয় চাঁদ?
নিজ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে, তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর। এর ফলেই চন্দ্রগ্রহণ হয়। পূর্ণগ্রাসের সময় পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে চাঁদ। সেই সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে বিক্ষিপ্তভাবে চাঁদের উপর এসে পড়ে। নীল ও বেগুনি রঙের ক্ষুদ্র আলোক তরঙ্গ বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়, কিন্তু লাল ও কমলা রঙের বৃহৎ তরঙ্গ চাঁদে পৌঁছায়। তাই চাঁদকে তখন রক্তবর্ণ দেখায়। বায়ুমণ্ডলে ধুলো ও মেঘের পরিমাণ যত বেশি, চাঁদের রং তত গাঢ় লাল দেখায়।

কোন রাশির উপর পড়তে পারে প্রভাব?

মিথুন রাশি
এই সময় একের পর এক সমস্যার মুখে পড়তে পারেন। পুরনো পারিবারিক অশান্তি ফের মাথাচাড়া দিতে পারে। ব্যবসায় অর্থ আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রবীণদের স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। গ্রহণের আগে ও পরে গৃহশুদ্ধি করলে অশুভ প্রভাব কমতে পারে বলে মত জ্যোতিষীদের।

কন্যা রাশি
মানসিক অস্থিরতা ও দাম্পত্য জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে। গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খাওয়া-দাওয়া ও বিশ্রামে অবহেলা না করাই শ্রেয়। এই সময় নিয়মিত প্রার্থনা ও মন্ত্রজপ মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করতে পারে।

ধনু রাশি
আর্থিক চাপ বাড়তে পারে। তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ক্লান্তি ও শারীরিক দুর্বলতা ভর করতে পারে। গ্রহণের পর দানধর্ম করলে নেতিবাচক প্রভাব কিছুটা কাটতে পারে বলে মত জ্যোতিষবিশেষজ্ঞদের।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement