Advertisement

Budh Asta: অস্ত যাচ্ছে বুধ, আগামী ৩০ দিন গোল্ডেন টাইম এই ৪ রাশির

Budh Rashi: সূর্যের আরও কাছে যেতে চলেছে বুধ। এর প্রভাবে তৈরি হবে বুধাস্ত পরিস্থিতি। ফলে চারটি রাশি সুসময় দেখতে পারেন।

আগামী ৩০ দিন গোল্ডেন টাইম এই ৪ রাশিরআগামী ৩০ দিন গোল্ডেন টাইম এই ৪ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 11:29 AM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ বুদ্ধি, ব্যবসা, যুক্তি ও কানেকশনের উপর প্রভাব ফেলে।
  • ১৮ অগাস্ট বুধ সিংহ রাশিতে অস্ত যাবে।
  • যখন কোনও গ্রহ সূর্যের খুব কাছে চলে আসে তখন তার অস্ত যাওয়া ঘটে।

বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ বুদ্ধি, ব্যবসা, যুক্তি ও কানেকশনের উপর প্রভাব ফেলে।  দৃক পঞ্চাঙ্গ অনুসারে আজ, ১৮ অগাস্ট বুধ সিংহ রাশিতে অস্ত যাবে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, যখন কোনও গ্রহ সূর্যের খুব কাছে চলে আসে তখন তার অস্ত যাওয়া ঘটে। বুধ আগামী ৩০ দিন এই অবস্থায় থাকবে।

কোনও গ্রহের অস্ত যাওয়াকে সাধারণত শক্তির হ্রাস হিসেবে মনে করা হয়। কিন্তু গ্রহরাজ সূর্যের সঙ্গে সিংহ রাশিতে বুধের অবস্থান অনেক রাশির জন্য শুভ প্রমাণিত হবে। আগামী ৩০ দিন চারটি প্রধান রাশির জন্য অত্যন্ত উপকারী হতে চলেছেন বলে মনে করছেন জ্যোতিষীরা। বিশেষ করে কর্মজীবন এবং ব্যবসার দৃষ্টিকোণ থেকে এটি লাভজনক হতে পারে। কাদের সুসময় আসছে, দেখে নেওয়া যাক।

বৃষ রাশি:

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের নয়া অবস্থান কর্মজীবনে নতুন সুযোগ নিয়ে আসবে। কর্মক্ষেত্রে কথা বলার স্কিল এবং দক্ষতার প্রশংসা করা হবে। বসদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, যা ফলে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা নতুন এবং লাভজনক প্রকল্প খুঁজে পাবেন। আর্থিক লাভ হবে।

মিথুন রাশি

এই সময়ে মিথুন রাশির জাতক-জাতিকাদের সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন বা নতুন দায়িত্বের জন্য অপেক্ষা করছেন, তারা  সাফল্য পাবেন। যারা সংবাদমাধ্যম, লেখালেখি এবং সেলসের সঙ্গে জড়িত, তাদের জন্য এটি একটি দারুণ সময়। আয়ের নতুন পথ খুলে যাবে এবং  আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
 
সিংহ রাশি:

বুধ সিংহ রাশিতে অস্ত যাচ্ছে। তাই সিংহ রাশির চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে উন্নত করবে। এই সময় জাতক-জাতিকার কাজের প্রতি নিষ্ঠা  বসদের মুগ্ধ করবে। চাকুরিজীবীরা কাঙ্ক্ষিত বদলি পেতে পারেন। ব্যবসায়ীরাও বড় প্রজেক্টের আশা করতে পারেন। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে। প্রতিপক্ষরা শান্ত থাকবে।

Advertisement

তুলা রাশি:

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের অবস্থান লাভজনক ক্ষেত্রে প্রভাব ফেলবে। চাকুরি জীবনের উন্নতির জন্য অনুকূল। নতুন ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হবে, যা ভবিষ্যতে উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। সহকর্মীদের সহায়তায় কঠিন কাজও সহজে সম্পন্ন হবে। আর্থিক স্থিতিশীলতা জোরদার হবে এবং কর্মজীবনের স্থায়িত্ব বৃদ্ধি পাবে।

 

Read more!
Advertisement
Advertisement