Advertisement

Budh Bakri 2026: ২৯ জুন বক্রী হচ্ছে বুধ, মালামাল হবে ৪ রাশি, ব্যাঙ্কে জমবে টাকা

বক্রী হচ্ছে বুধ। এর ফলে ৪ রাশির ভাগ্য খুলে যাবে। তাদের হাতের আসবে টাকা। পাশাপাশি বড়সড় সমস্যা মিটে যাবে।

বুধ বক্রী ২০২৬বুধ বক্রী ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jun 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • বক্রী হচ্ছে বুধ
  • এর ফলে ৪ রাশির ভাগ্য খুলে যাবে
  • বড়সড় সমস্যা মিটে যাবে

জুনের শেষে বক্রী হচ্ছে বুধ। যার সহজ অর্থ, ওই সময় বুধ উল্টো চাল নেবে। আসলে ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা। বুধ এই দিনই নিজের চাল বদলাচ্ছে। এর ফলে ৪ রাশির ভাগ্য বদলে যাবে। তাদের আর্থিক সমস্যা হবে দূর। ২৪ জুলাই পর্যন্ত বুধ চন্দ্রের রাশি কর্কটে বক্রী হবে। 

আসলে বুদ্ধি, বাণী ও ব্যবসার কারক বুধ। আর এই গ্রহের স্থিতি বদলের ফলে কথা বলার, ভাবার এবং বুঝে নেওয়ার ক্ষমতা বদলে যায়। এমনকী এই গ্রহ বক্রী হলে মিটে যায় অর্থকষ্ট। তাই দ্রুত এই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
বুধ বক্রী হওয়ার ফলে মেষ রাশির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়বে। এই সময় ইনকাম বৃদ্ধি পাবে। কারও কেরিয়ারে উন্নতি হবে। সেই অফার নিলে এগিয়ে যাবেন। এই সময় বড় গ্রোথ পেতে পারেন। সমস্যা দূর হতে পারে। পাশাপাশি বন্ধুদের সাহায্য পাবেন। অবিবাহিতরা বিয়ে করে ফেলতেও পারেন। এই সময় সম্পর্ক ভাল থাকবে। 

মিথুন রাশি
এই সময় মিথুন রাশির সম্মান বাড়বে। বুধের উল্টো চালে টাকার অভাব শেষ হয়ে যাবে। আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন। জীবনে সাফল্য মিলবে। সমাজে সম্মান বাড়বে। অনেক বড় ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে। ধন এবং সম্পত্তি বেড়ে যেতে পারে। তাই মিথুন রাশির জাতকেরা অবশ্যই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও শুভ দিন আসছে। টাকা নিয়ে চিন্তা শেষ। এই সময় আর্থিক উন্নতিও হবে। ধার নেওয়া টাকা এবার ফেরত পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স অবশ্যই বাড়বে। পুরনো অসুখ থেকে সেরে উঠবেন। পরিবারেও ভাল সময় আসবে। ঝামেলা অশান্তি থেকে মুক্তি পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

কুম্ভ রাশি
বুধ বক্রী হলে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দারুণ ফল পাবেন। এই সময় কেরিয়ারে বিরাট গ্রোথ হতে পারে। এই যোগে চাকরি হতে পারে। সরকারি চাকরিও পেতে পারেন। অনেক আটকে থাকা সমস্যা মিটে যাবে। এই সময় স্বাস্থ্যের হালও ফেরাতে পারবেন। ধর্মীয় যাত্রার যোগও রয়েছে। তাই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।

 

Read more!
Advertisement
Advertisement