
Budh Gochar 2026: রাশি বদল করতে চলেছেন বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, কথা বলা, ব্যবসা, হিসাব এবং কর্মজীবনের কারক গ্রহ হিসাবে ধরা হয়। ৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবেন বুধ। কন্যা রাশিতে বুধ উচ্চ অবস্থানে থাকেন। তাই এই গোচরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জ্যোতিষীয় গণনা অনুযায়ী, ৭ সেপ্টেম্বর দুপুর ১টা ৩৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবেন বুধ। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। অর্থাৎ প্রায় ১৯ দিন চলবে এই গোচর। এই সময়টি পাঁচটি রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে ভাল কাটতে পারে বলে জ্যোতিষীদের মত।
চাকরি থেকে ব্যবসা। টাকা-পয়সা থেকে পরিবার। এমনকি বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনাতেও মিলতে পারে ভাল খবর। কোন পাঁচ রাশির জাতকদের জন্য এই সময়টি শুভ হতে পারে? দেখে নেওয়া যাক।
মিথুন
মিথুন রাশির জাতকদের জন্য বুধের এই গোচর বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। এই রাশির লগ্ন এবং চতুর্থ ভাবের অধিপতি বুধ। কন্যা রাশিতে গিয়ে চতুর্থ ভাবে অবস্থান করবেন তিনি।
জ্যোতিষ মতে, চতুর্থ ভাব বাড়ি, পরিবার, গাড়ি এবং সম্পত্তির সঙ্গে যুক্ত। ফলে এই সময় পারিবারিক অশান্তি কমতে পারে। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকেও সাহায্য পাবেন।
অনেক দিন ধরে বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এগোতে পারেন। চাকরি এবং ব্যবসাতেও ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে।
সিংহ
সিংহ রাশির জাতকদের জন্যও বুধের গোচর শুভ হতে পারে। বুধ এই রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি। কন্যায় বুধের অবস্থান দ্বিতীয় ভাবে হবে।
এই ভাবকে টাকা, সঞ্চয় এবং পরিবারের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। ফলে আর্থিক দিক থেকে ভাল সময় আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমবে। সঞ্চয়ের সুযোগ বাড়তে পারে।
ব্যবসায় নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে। সেই পরিকল্পনা কাজে লাগাতে পারলে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের কাছ থেকেও সহযোগিতা পাবেন। নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে এই সময়টি কাজে লাগাতে পারেন।
কন্যা
বুধের নিজের রাশি কন্যা। আবার কন্যাতেই বুধ উচ্চ অবস্থায় থাকেন। ফলে এই গোচর কন্যা রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে।
কর্মক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে নতুন দায়িত্ব বা উন্নতির সুযোগ আসতে পারে। সহকর্মীদের কাছ থেকেও সহযোগিতা মিলবে।
অনেক দিন ধরে কোনও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনাও এগোতে পারে। কর্মজীবনে নতুন সুযোগ আসার সম্ভাবনাও রয়েছে।
ধনু
ধনু রাশির জাতকদের কর্মজীবনে বুধের এই গোচর ভাল পরিবর্তন আনতে পারে। বুধ এই রাশির সপ্তম এবং দশম ভাবের অধিপতি। কন্যায় গিয়ে দশম ভাবে অবস্থান করবেন।
দশম ভাব মূলত কর্মজীবনের সঙ্গে যুক্ত। তাই চাকরি এবং ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে কোনও বড় দায়িত্বও পেতে পারেন।
নতুন কোনও প্রজেক্ট শুরু করার সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনাও সফল হতে পারে। কোনও আইনি জটিলতায় আটকে থাকলে সেখান থেকেও স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন
মীন রাশির জাতকদের জন্য বুধের গোচর সম্পর্ক এবং কর্মজীবনের ক্ষেত্রে ভাল ফল দিতে পারে। বুধ এই রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি। কন্যায় গিয়ে সপ্তম ভাবে অবস্থান করবেন।
সপ্তম ভাব বিবাহ, জীবনসঙ্গী এবং ব্যবসায়িক অংশীদারির সঙ্গে যুক্ত। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনেও ভাল পরিবর্তন দেখা দিতে পারে।
ব্যবসায় অংশীদার হওয়ার পরিকল্পনা থাকলে সময়টি অনুকূল হতে পারে। নতুন চাকরির খোঁজে থাকা ব্যক্তিরাও ভাল খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।