Advertisement

কুবেরের ঘরে বুধের নজর, ১৩ মে থেকে এই চার রাশির পকেটে আসবে উপচে পড়া টাকা

 Budh Gochar 2026 Prediction: জ্যোতিষশাস্ত্রে উত্তরের দিকটি ধন-সম্পদের দেবতা কুবেরের স্থান হিসেবে গণ্য হয়। ফলে বুধের এই ‘দিক পরিবর্তন’ সাধারণ কোনো ঘটনা নয়; বরং অর্থভাগ্য, কর্মজীবন এবং ব্যবসার গ্রাফ একলাফে উঁচুতে তোলার মোক্ষম দাওয়াই। জাতকের মানসিক দৃঢ়তা এবং ব্যাঙ্ক ব্যালেন্স দুই ক্ষেত্রেই এর প্রত্যক্ষ প্রভাব পড়বে।

বাড়ির কোনদিকে কুবেরের স্থান? এদিকেই টাকা রাখলে চরচর করে আয় বাড়েবাড়ির কোনদিকে কুবেরের স্থান? এদিকেই টাকা রাখলে চরচর করে আয় বাড়ে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 May 2026,
  • अपडेटेड 11:04 PM IST

 Budh Gochar 2026 Prediction: গ্রহমন্ডলীর ‘রাজকুমার’ তথা বুদ্ধির কারক গ্রহ বুধের চলনে বড়সড় রদবদল ঘটতে চলেছে। আগামী ১৩ মে, বুধবার রাত ১১টা ২৭ মিনিটে বুধ তার দিক পরিবর্তন করে উত্তর মুখে যাত্রা শুরু করবে। জ্যোতিষশাস্ত্রে উত্তরের দিকটি ধন-সম্পদের দেবতা কুবেরের স্থান হিসেবে গণ্য হয়। ফলে বুধের এই ‘দিক পরিবর্তন’ সাধারণ কোনো ঘটনা নয়; বরং অর্থভাগ্য, কর্মজীবন এবং ব্যবসার গ্রাফ একলাফে উঁচুতে তোলার মোক্ষম দাওয়াই। জাতকের মানসিক দৃঢ়তা এবং ব্যাঙ্ক ব্যালেন্স দুই ক্ষেত্রেই এর প্রত্যক্ষ প্রভাব পড়বে। তবে ব্রহ্মাণ্ডের এই পরিবর্তনের পূর্ণ সুবিধা লুটবে মূলত চার রাশি।

মিথুন রাশি
বুধের এই পরিবর্তনের সবচেয়ে মিষ্ট ফল পাবেন মিথুন রাশির জাতকরা। যেহেতু বুধ এই রাশির অধিপতি, তাই কর্মক্ষেত্র, আয়ের একাধিক নতুন উৎস তৈরি হবে। ছোট লগ্নিকারীরা এই সময় বড় লাভের মুখ দেখতে পারেন। আপনার বাকপটুতা বা ‘কমিউনিকেশন স্কিল’ এতটাই তুঙ্গে থাকবে যে, কঠিন পরিস্থিতিও জলভাতে পরিণত হবে। ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করতে পারবেন, ফিরবে আটকে থাকা পুরনো পাওনাও।

কন্যা রাশি
কন্যারাশির ভাগ্যে এবার সৌভাগ্যের পূর্ণিমা। বুধের কৃপায় কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে দ্বিগুণ। পদোন্নতি কিংবা মোটা অংকের ইনক্রিমেন্ট এখন সময়ের অপেক্ষা। আপনার দীর্ঘদিনের পরিকল্পিত ছকগুলি সাফল্যের মুখ দেখবে। আয়ের গ্রাফ যেমন ঊর্ধ্বমুখী হবে, তেমনই রাশ টানতে পারবেন অযথা খরচেও।

তুলা রাশি
এই রাশির জাতকদের জীবনে আসবে অদ্ভুত ভারসাম্য। যাঁরা দীর্ঘদিন ধরে ভালো চাকরির অপেক্ষায় ছিলেন, তাঁদের কাছে আসবে আকর্ষণীয় অফার। যৌথ ব্যবসায়ীরা বড় লাভের আশা করতে পারেন। পুরনো বন্ধুবান্ধব বা পরিচিত নেটওয়ার্কের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর সুযোগ আসবে। কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।

মকর রাশি
মকর রাশির উন্নতির চাকা হয়তো একটু ধীরলয়ে ঘুরবে, কিন্তু সেই সাফল্য হবে অত্যন্ত দীর্ঘস্থায়ী। আপনার হাড়ভাঙা খাটুনির দাম পেতে শুরু করবেন মে মাসের মাঝামাঝি থেকেই। শেয়ার বাজার বা রিয়েল এস্টেটে বিনিয়োগের কথা ভাবলে এটাই সেরা সময়। মাসের পর মাস থমকে থাকা ফাইল নড়তে শুরু করবে, ফলে ব্যবসার পরিধি বাড়ানোর স্বপ্ন পূরণ হওয়া শুধু সময়ের অপেক্ষা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement