Advertisement

Budh Transit: বুধের রাশি পরিবর্তন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২ রাশিতে কী প্রভাব? Detailed Analysis

Budh Gochar 2026: ২২ অগাস্ট রাত সাড়ে ৭টা নাগাদ বুধ রাশি পরিবর্তন করবে। কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে।

বুধের রাশি পরিবর্তনে লাকি এই রাশিরাবুধের রাশি পরিবর্তনে লাকি এই রাশিরা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 5:12 PM IST
  • ২২ অগাস্ট রাত সাড়ে ৭টা নাগাদ রাশি পরিবর্তন করবে বুধ।
  • কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ।
  • আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে।

Budh Gochar 2026: ২২ অগাস্ট রাত সাড়ে ৭টা নাগাদ বুধ রাশি পরিবর্তন করবে। কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে। ফলে এই সময়ের মধ্যে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা ধরনের পরিবর্তন আসতে পারে। কারও পড়াশোনা ও কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হতে পারে, কারও আবার বাড়তে পারে খরচ। জেনে নিন বুধের গোচরে আপনার রাশি কেমন থাকবে।

মেষ
সিংহে বুধের অবস্থান মেষ রাশির জাতক-জাতিকাদের বুদ্ধি ও চিন্তাশক্তি বাড়াতে পারে। পড়ুয়াদের জন্য সময়টি বিশেষ ভাবে ভাল। পড়াশোনায় মন বসবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়তে পারে। প্রেমের সম্পর্কেও নিজের মনের কথা স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারবেন। ফলে সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ার বাজার বা নতুন বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।

বৃষ
বুধের প্রভাবে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনও পারিবারিক সমস্যা আলোচনার মাধ্যমে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি, জমি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। তাঁর পরামর্শ এবং সহযোগিতা কাজে সাফল্য এনে দিতে পারে।

মিথুন
আত্মবিশ্বাস বাড়বে। কথা বলার ক্ষমতা আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ভাই-বোন এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বিশেষ করে যাঁরা লেখালিখি, সংবাদমাধ্যম, বিক্রয় বা বিপণনের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য নতুন সুযোগ আসতে পারে। ছোটখাটো ভ্রমণও লাভজনক হতে পারে।

কর্কট
অর্থের দিক থেকে সময়টি ভাল কাটতে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কথাবার্তায় মিষ্টতা বাড়বে, ফলে অন্যদের সহজেই নিজের বক্তব্য বোঝাতে পারবেন। ব্যবসায় এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের পরিকল্পনাও হতে পারে।

সিংহ
বুধ সরাসরি সিংহ রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা আরও তীক্ষ্ণ হবে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে। তবে নিজের মতামত প্রকাশের পাশাপাশি অন্যের কথাও মন দিয়ে শোনা জরুরি।

Advertisement

কন্যা
এই সময় খরচ কিছুটা বাড়তে পারে। বিদেশে যাওয়ার পরিকল্পনা বা বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। কোনও আর্থিক নথিতে সই করার আগে সব কিছু ভাল করে পড়ে নেবেন।

তুলা
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর আর্থিক ভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আয়ের নতুন রাস্তা খুলতে পারে। পুরনো বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু এবং দাদার মতো ঘনিষ্ঠদের সহযোগিতা মিলবে। সামাজিক পরিচিতি বাড়তে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক
কর্মক্ষেত্রে বুদ্ধি ও কাজের দক্ষতার প্রশংসা পেতে পারেন। চাকরিতে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পের দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলার সময় স্পষ্টতা বজায় রাখুন। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের সুযোগ পাবেন।

ধনু
ভাগ্যের সহায়তা মিলতে পারে। উচ্চশিক্ষা, ধর্মীয় কাজ কিংবা দূরে কোথাও ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। বাবা এবং শিক্ষকের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকলে সময়টি অনুকূল হতে পারে।

মকর
হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হাতে আসতে পারে। গবেষণা, পড়াশোনা কিংবা কোনও গভীর বিষয়ে আগ্রহীদের জন্য সময়টি ভাল। তবে স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। পরিবারে ভুল বোঝাবুঝি যাতে তৈরি না হয়, সে দিকে নজর রাখুন।

কুম্ভ
দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে। ব্যবসায় অংশীদারদের সঙ্গে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ভবিষ্যতে সেই চুক্তি থেকে ভাল লাভ পেতে পারেন।

মীন
প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে বিরোধীদের উপর বাড়তি সুবিধা পেতে পারেন। কোনও আইনি সমস্যা বা বিবাদ চললে পরিস্থিতি আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের আরও পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ফল অবশ্য ভাল হতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement