Advertisement

Budh Gochar 2026: কেতুর নক্ষত্রে বুধ, ৪ রাশির ভাগ্যে বড় পরিবর্তন

Budh Gochar 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহদের মধ্যে বুধকে বুদ্ধি, কথা বলা, ব্যবসা, হিসাব এবং অর্থের কারক মনে করা হয়। তাই বুধের রাশি বা নক্ষত্র পরিবর্তনের প্রভাব বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়তে পারে। ২২ অগাস্ট কেতুর অধীন মঘা নক্ষত্রে প্রবেশ করেছে বুধ।

২২ অগাস্ট কেতুর অধীন মঘা নক্ষত্রে প্রবেশ করেছে বুধ।২২ অগাস্ট কেতুর অধীন মঘা নক্ষত্রে প্রবেশ করেছে বুধ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 8:04 PM IST
  • বুধকে বুদ্ধি, কথা বলা, ব্যবসা, হিসাব এবং অর্থের কারক মনে করা হয়।
  • নক্ষত্র পরিবর্তনের প্রভাব বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়তে পারে।

Budh Gochar 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহদের মধ্যে বুধকে বুদ্ধি, কথা বলা, ব্যবসা, হিসাব এবং অর্থের কারক মনে করা হয়। তাই বুধের রাশি বা নক্ষত্র পরিবর্তনের প্রভাব বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়তে পারে। ২২ অগাস্ট কেতুর অধীন মঘা নক্ষত্রে প্রবেশ করেছে বুধ। জ্যোতিষীদের মতে, আগামী ২৯ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে বুধ। আর এই সময়ের মধ্যেই আসছে রাখিবন্ধন। জ্যোতিষমতে, মঘা নক্ষত্রে বুধের অবস্থান কয়েকটি রাশির জন্য বিশেষ শুভ হতে পারে। বিশেষ করে চাকরি, ব্যবসা, অর্থ এবং কর্মজীবনে সাফল্যের যোগ তৈরি হতে পারে চার রাশির। আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার পাশাপাশি নতুন আয়ের পথও খুলতে পারে। দেখে নেওয়া যাক, কোন চার রাশির জন্য এই সময়টি ভাল কাটতে পারে।

মেষ রাশি
মঘা নক্ষত্রে বুধের অবস্থান মেষ রাশির জাতক-জাতিকাদের বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে পারে। আর্থিক দিক থেকেও সময়টি ইতিবাচক হতে পারে। বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

বিশেষ করে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় লাভবান হতে পারেন। তাঁদের কাজের প্রশংসা হওয়ার পাশাপাশি পরিচিতি এবং সম্মানও বাড়তে পারে। নিজের দক্ষতাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে সাফল্যের সম্ভাবনা আরও বাড়বে।

মিথুন রাশি
বুধের নক্ষত্র পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের সাহস এবং আত্মবিশ্বাস বাড়তে পারে। কোনও কাজ শুরু করার ক্ষেত্রে আগের তুলনায় বেশি উদ্যোগী হবেন। নিজের বক্তব্যও স্পষ্ট ভাবে তুলে ধরতে পারবেন।

যোগাযোগ, মার্কেটিং, বিক্রয় বা লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বিশেষ ভাল হতে পারে। নতুন যোগাযোগের মাধ্যমে কাজের সুযোগ আসতে পারে। আর্থিক লাভের পথও খুলতে পারে। ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে ছোট ভাই-বোনের সহযোগিতা মিলতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অর্থের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে কোনও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার পথও খুলতে পারে।

Advertisement

ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল হতে পারে। নতুন পরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। তবে শুধু সুযোগ পেলেই হবে না, সঠিক পরিকল্পনা করে এগোতে হবে। হিসাব করে সিদ্ধান্ত নিতে পারলে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে।

ধনু রাশি
বুধের এই অবস্থান ধনু রাশির জাতক-জাতিকাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা থাকলে তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষা, লেখালেখি এবং গবেষণার সঙ্গে যুক্ত পড়ুয়া ও পেশাদারদের জন্য সময়টি শুভ হতে পারে। নতুন কিছু শেখার সুযোগ আসবে। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement