Advertisement

Budh Gochar: বৃহস্পতির নক্ষত্রে এন্ট্রি নেবে বুধ, ৪ রাশির কপাল খুলবে, ব্যবসায় বাড়বে লাভ

গোচর করছে বুধ গ্রহ। বৃহস্পতির নক্ষত্রে এবার এন্ট্রি নিতে চলেছে বুধ। এরফলে কোন কোন রাশির ভাগ্যে বদল আসবে? জেনে নিন

তুলা রাশিতে অস্ত গিয়েছে বুধতুলা রাশিতে অস্ত গিয়েছে বুধ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 12:01 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা, যুক্তিবোধ এবং কমিউনিকেশনের গ্রহ হিসেবে দেখা হয়।
  • বর্তমানে বুধ তুলা রাশিতে অবস্থান করছে এবং স্বাতী নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করছে।
  • খুব শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এই গ্রহ।

জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা, যুক্তিবোধ এবং কমিউনিকেশনের গ্রহ হিসেবে দেখা হয়। তাই বুধের অবস্থান ও গতিপথের পরিবর্তন বিভিন্ন রাশির জাতক-জাতিকার জীবনে প্রভাব ফেলতে পারে। বর্তমানে বুধ তুলা রাশিতে অবস্থান করছে এবং স্বাতী নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করছে। তবে খুব শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এই গ্রহ।

পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের ২৫ নভেম্বর দুপুরে বুধ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রের অধিপতি আবার দেবগুরু বৃহস্পতি। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বুধ এই নক্ষত্রেই অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, বুধের এই নক্ষত্র পরিবর্তন ৪টি রাশির ভাগ্য খুলে দিতে পারে। জাতক-জাতিকার কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।  কোন কোন রাশি সুখবর পাবেন? জেনে নিন

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই নক্ষত্র পরিবর্তন শুভ হতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন, তাঁরা কোনও ভালো সংস্থা থেকে কাজের প্রস্তাব পেতে পারেন। কর্মরত ব্যক্তিদের দায়িত্ব বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে তাঁদের দক্ষতার প্রশংসা মিলতে পারে। ব্যবসায়ীরাও নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করে লাভবান হতে পারেন। পাশাপাশি আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের গোচর একাধিক সুখবর নিয়ে আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন কোনও প্রকল্পে কাজ শুরু করার সুযোগও আসতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। পুরনো বিনিয়োগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের পরিবেশও আনন্দমুখর থাকতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে বুধের এই নক্ষত্র পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। দীর্ঘদিনের ব্যবসায়িক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন সুযোগ আসতে পারে। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে নেওয়া পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি নতুন মানুষের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে।

Advertisement

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের নক্ষত্র পরিবর্তন আর্থিক দিক থেকে স্বস্তিদায়ক হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসা, উভয় ক্ষেত্রেই উন্নতির সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে নেওয়া সিদ্ধান্ত থেকেও লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন এবং বাড়িতে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement