
বুধ গ্রহ ২৯ মে ২০২৬ সকাল ১১টা ১২ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করছে। ২২ জুন ২০২৬ পর্যন্ত এই রাশিতেই থাকবে বুধ। আর জ্যোতিষ অনুসারে বুধ বৃদ্ধি, বাণী, তর্ক এবং কমিউনিকেশনের কারক। তাই বুধের এই গোচর কিছু রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বিরাট বদল নিয়ে আসবে। এই সময় কেরিয়ার, ইনকাম এবং ব্যবসায় গোল্ডেন টাইম শুরু। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই সময়টা কোন কোন রাশির সময় ভাল যাবে।
মেষ রাশি
বুধের এই গোচর সাহস বাড়াবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ আজ হয়ে যাবে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। পুরনো কাজ দ্রুত শেষ হয়ে যাবে। ছোট ভাই-বোনদের সঙ্গ পাবেন। কমিউনিকেশন, সেলস, মার্কেটিং, মিডিয়ার সঙ্গে জড়িতরা এই সময় এগিয়ে যাবেন। ব্যবসাতেও নতুন ডিল পাবেন। টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃষ রাশি
বুধের এই গোচর ধন সম্পত্তি বাড়াবে। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। পরিবারের স্থিতি ঠিক থাকবে। যাঁরা চাকরি খুঁজছিলেন, তাঁরা পেয়ে যাবেন। এই সময় ব্যবসায় উন্নতি নিশ্চিত। বড় বিনিয়োগ আসতে পারে। পাশাপাশি নতুন প্রোজেক্ট পেতে পারেন। এছাড়া এই সময় পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারবেন।
মিথুন রাশি
বুধ গোচরে সেরা সময় কাটাবে মিথুন রাশি। এই রাশি আপনাদের ব্যক্তিত্বে বিরাট সক্রিয়তা দেখা যাবে। আত্মবিশ্বাস বাড়বে। কেরিয়ারে উন্নতি নিশ্চিত। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। যাঁরা নতুন করে কাজ শুরু করতে চাইছেন, তাঁদের হয়ে যাবে। সামাজিক পরিসর বাড়বে। মানসম্মান বৃদ্ধি পাবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক এবং জাতিকারাও বুধ গোচরে সেরা সময় কাটাতে পারবেন। এই সময় বিদেশ যেতে পারেন। অহেতুক খরচ বন্ধ হয়ে যেতে পারে। কেরিয়ারে বিরাট সিদ্ধান্ত নিতে পারেন। মানসিক সমস্যা মিটে যাবে। পরিবারে ভারসাম্য বজায় থাকবে। স্বাস্থ্যের হাল ফিরবে।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা নিজের ইচ্ছে পূরণ করে ফেলতে পারবেন। আয় হু হু করে বাড়বে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। যাঁরা চাকরি খুঁজছিলেন, তাঁরা পেয়ে যাবেন। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হবে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
এছাড়া কন্যা, তুলা, বৃশ্চিক থেকে শুরু করে প্রায় সব রাশিই ভাল সময় শুরু করবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।