Advertisement

Budh Gochar 2026: ২ ডিসেম্বরেই বুধের গোচর, ৫ রাশির কেরিয়ার ও ব্যবসায় বিরাট উন্নতি

ডিসেম্বরের শুরুতেই বুধের গোচর রয়েছে। তার শুভ প্রভাব পড়বে ৫ রাশির উপর। এই সময় কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসা এগিয়ে যাবে। তাই ঝটপট জেনে নিন বুধ গোচর সম্পর্কে।

বুধ গোচর ২০২৬বুধ গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 12:29 PM IST
  • ডিসেম্বরের শুরুতেই বুধের গোচর রয়েছে
  • তার শুভ প্রভাব পড়বে ৫ রাশির উপর
  • এই সময় কেরিয়ারে উন্নতি হবে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুধ হল বুদ্ধি, বাণী, ব্যবসা ও তর্কশক্তির কারক। তাই বুধের রাশি পরিবর্তন প্রত্যেকের জীবনেই খারাপ বা ভাল প্রভাব ফেলে। আর বড় খবর হল, ডিসেম্বরের শুরুতেই বুধ রাশি পরিবর্তন করতে চলেছে। যার ফলে ৫ রাশির ব্যবসা, কেরিয়ার ও আর্থিক স্থিতির ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে।

পঞ্জিকা অনুসারে, বুধ ২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ২২ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে গ্রহটি। তারপর ধনু রাশিতে গোচর করবে। আর বুধের এই গোচরে বিরাট উন্নতি করবে ৫ রাশি। তাই সময় নষ্ট না করে ঝটপট এই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। 

বৃষ রাশি
এই রাশির জাতক ও জাতিকারা বুধের গোচরে অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। এই সময় ব্যবসা বড় হবে। পার্টনারের সঙ্গে তালমিল রাখতে পারবেন। কোনও পুরনো ব্যবসায় লাভের মুখ দেখবেন। নতুন করে জটিলতা তৈরি হবে না জীবনে। এই সময় কেরিয়ারেও উন্নতি নিশ্চিত। টাকার অভাবও মিটে যাবে। 

মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি হল বুধ। তাই বুধের গোচরে চাকরিতে বিরাট উন্নতি হবে মিথুন রাশির। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে যাবেন। ঝামেলা ও অশান্তি থাকবে না। শুধু তাই নয়, এই সময় কাজের জায়গায় নতুন দায়িত্ব পাবেন। ব্যবসা বড় হবে। তাই দুশ্চিন্তার কিছু নেই। 

কন্যা রাশি
বুধের গোচরে গোল্ডেন টাইমে এন্ট্রি নেবে কন্যা রাশি। আর্থিক উন্নতি একবারে পাকা। অনেক টাকা একসঙ্গে পেয়ে যাবেন। এই সময় কমিউনিকেশন ভাল হবে। যার জেরে বড় কোনও দায়িত্বও পেয়ে যেতে পারেন। যাঁরা মিডিয়া, মার্কেটিং ও শিক্ষাক্ষেত্রে কাজ করছেন, তাঁদের বিরাট লাভ হবে। ভাল জায়গায় পৌঁছে যাবেন। 

তুলা রাশি
আর্থিক স্থিতি একবারে বদলে যাবে। বড় কোনও জটিলতা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন। নিয়মিত টাকা ইনকাম হবে। ব্যাঙ্কিং ক্ষেত্রে এগিয়ে যাবেন। 

Advertisement

শুধু তাই নয়, যাঁরা ব্যবসা করছেন, তাঁদের জন্যও সময়টা খুবই ভাল কাটবে। নতুন বিনিয়োগ খুঁজে পাবেন। সেই সঙ্গে বাড়বে ব্যবসা। ক্লায়েন্ট ভাল রিভিউ দেবেন।

বৃশ্চিক রাশি
বুধ গোচর করছে। তাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। যেই সব সিদ্ধান্ত এতদিন নিতে পারছিলেন না, সেগুলি নিতে পারবেন। এই সময় কাজের জায়গাতেও নয়া দায়িত্ব পাবেন। সেই সঙ্গে ব্যবসা বড় হবে। টাকার অভাব থাকবে না। তাই দুশ্চিন্তা করবেন না। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

Read more!
Advertisement
Advertisement