
মোটামুটি ২০ দিনে রাশি বদলাতে চলেছে বুধ। ২২ জুন ২০২৬ এটি রাশি পরিবর্তন করছে। এই দিন বুধ গোচর করবে কর্কট রাশিতে। আর এই রাশিতে বেশ কিছুদিন থাকবে বুধ। এই রাশিতে ৫ অগাস্ট পর্যন্ত বুধ থাকবে। এই সময়ের মধ্যে কিছু সময়ের জন্য বক্রীও হবে। এই সময় উল্টো চালে মিথুন রাশিতে যাবে। আবার কর্কটে ফিরে আসবে। আর এই পুরো সময়টা ৪ রাশির বাম্পার কাটবে। এই সময় প্রচুর টাকা পাবেন। শুধু তাই নয়, ভাগ্য বদলে যাবে।
তাই আর সময় নষ্ট না করে এমনই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।
বৃষ রাশি
এই রাশির জন্য বুধের গোচর দারুণ সময় নিয়ে আসবে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। টাকার অভাব মিটে যাবে। কমিউনিকেশন স্কিল বাড়বে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কোথাও ঘুরতে যেতে পারেন। আবার চাকরি সূত্রে বিদেশে যাওয়ার যোগও তৈরি হতে পারে। এই গোচরে পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল হবে। তবে নিজের মনের কথা প্রকাশ করবেন না।
কর্কট রাশি
বুধ কর্কট রাশিতে যেতে চলেছে। এর ফলে পার্সোনালিটি বাড়বে। ব্যক্তিত্ব হয়ে উঠবে আকর্ষণের কেন্দ্র। এছাড়া এই সময় ঝামেলা অশান্তি মিটে যাবে। পরিবারের সঙ্গে সুখে সময় কাটাতে পারবেন।
এখানেই শেষ নয়, এই সময় চাকরিতে হবে বিরাট উন্নতি। কাজের জায়গায় প্রোমোশন পেতে পারেন। পাশাপাশি টাকা মিলবে প্রচুর। তাই চিন্তা নেই।
কন্যা রাশি
বুধের গোচরে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের সমাজে সম্মান বাড়বে। আপনাদের নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। পুরনো ঝামেলা এবং অশান্তি থেকে দূরে চলে যাবেন। এই সময় আর্থিক সমস্যা মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এছাড়া নতুন কাজও পেতে পারেন। ব্যবসাতেও বড় প্রোজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই অহেতুক স্ট্রেস নিয়ে প্রেশার বাড়াবেন না।
তুলা রাশি
এই গোচরে ২২ জুন থেকেই সেরা সময় কাটাবে তুলা রাশি। কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। নতুন চাকরি পেতে পারেন। নয়া প্রোজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় টাকার অভাব মিটে যাবে। ধারদেনা শোধ করে দিতে পারবেন। এছাড়া বড় কোনও জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।