Advertisement

Budh Gochar 2026: ৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে বুধের গোচর, ৪ রাশির হাতে প্রচুর টাকা, চাকরিতে বিরাট উন্নতি

৭ সেপ্টেম্বরই বুধের বড় গোচর। এই সময় ৪ রাশির ভাগ্য ফিরবে। চাকরিতে উন্নতি এবার শুরু সময়ের অপেক্ষা। সেই সঙ্গে প্রচুর টাকা পাবেন। ঝামেলা ও অশান্তি থেকেও পাবেন মুক্তি।

বুধ গোচর ২০২৬বুধ গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 2:57 PM IST
  • ৭ সেপ্টেম্বরই বুধের বড় গোচর
  • এই সময় ৪ রাশির ভাগ্য ফিরবে
  • চাকরিতে উন্নতি এবার শুরু সময়ের অপেক্ষা

বুধ অত্যন্ত শক্তিশালী একটি গ্রহ। এই গ্রহ বুদ্ধি, বাকশক্তি এবং যোগাযোগের কারক। আর ৭ সেপ্টেম্বর বুধ গোচর করছে কন্যা রাশিতে। এই রাশিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে বুধ। যার ফলে কেরিয়ারে বিরাট উন্নতি ৪ রাশির। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। 

তাই অহেতুক সময় নষ্ট নয়, বরং জেনে নিন বুধের গোচরে কোন ৪ রাশির জন্য সেরা সময় আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কন্যা রাশি
এই রাশিতেই গোচর করছে বুধ। যার ফলে কন্যা রাশির জাতক এবং জাতিকারা সেরা সময় কাটাবেন। এই গোচরে বুদ্ধির জোরে চাকরিতে বিরাট উন্নতি করবেন। বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। তিনি নতুন কোনও দায়িত্ব দিতে পারেন। এই সময় মাইনে বাড়ার সম্ভাবনাও প্রবল। সেই সঙ্গে টাকার অভাব দূর হয়ে যাবে। পরিবারে সুসময় আসবে। 

বৃষ রাশি
বুধের গোচরে ভাল সময় কাটাবে বৃষ রাশির জাতক এবং জাতিকারাও। আর্থিক লাভ হবে। প্রচুর টাকা পাবেন। মিটে যাবে লোন। এই সময় কেরিয়ারেও বিরাট উন্নতির আশা রয়েছে। সেই সঙ্গে ব্যবসা বড় হবে। নতুন পার্টনার পেতে পারেন। লাভ লাইফ একবারে সেট হয়ে যাবে। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
এই রাশির জন্যও বুধের গোচর সেরা সময় নিয়ে আসবে। এবার ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। সেই সঙ্গে কেরিয়ারে উন্নতি হবে। পেতে পারেন বড় প্রোমোশন। বসের সিটে বসতে পারেন। এই সময় প্রচুর টাকা পাবেন। মিটে যাবে অভাব। লোন থেকে বেরিয়ে আসতে পারবেন। এই যোগে মন ভাল থাকবে। সব কাজ সহজেই করে ফেলতে পারবেন। তাই চিন্তার কিছু নেই। 

বৃশ্চিক রাশি
৭ সেপ্টেম্বরই বুধ গোচর। ওই দিন থেকেই গোল্ডেন টাইম শুরু বৃশ্চিক রাশির। এই সময় টাকার অভাব মিটে যাবে। প্রচুর অর্থ পাবেন। নতুন কোনও সম্পত্তিও কিনতে পারেন। এই বিশেষ গোচরে চাকরিতে নয়া দায়িত্ব পেতে পারেন। মিটে যাবে সব বড় সমস্যা। বিরাট জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  
 

Read more!
Advertisement
Advertisement