Advertisement

7 September থেকে টানা 20 দিন 4 রাশির চাকরি ও ব্যবসায় Good Luck, পড়ুন Budh Career Horoscope

আগামী ৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান থাকবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, বুধের এই রাশি পরিবর্তন ৪ রাশির জাতক ও জাতিকাদের জন্য উন্নতি, আর্থিক লাভ এবং সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে।

বুধের রাশিফলবুধের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 1:45 PM IST
  • ৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ।
  • ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান থাকবে।

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা, কেরিয়ার এবং অর্থসংক্রান্ত বিষয়ের  কারক গ্রহ বলে। আগামী ৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান থাকবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, বুধের এই রাশি পরিবর্তন ৪ রাশির জাতক ও জাতিকাদের জন্য উন্নতি, আর্থিক লাভ এবং সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে। কোন চার রাশির উপর পড়তে পারে এই শুভ প্রভাব, চলুন জেনে নেওয়া যাক।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধের এই গোচর কর্মক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে। দীর্ঘ দিনের পরিশ্রমের সুফল মিলতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি লাভজনক হতে পারে। আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় আরও মজবুত হতে পারে।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই গোচর বিশেষ শুভ। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা। সমাজে সম্মান ও পরিচিতি বাড়তে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও এই সময় নতুন সুযোগ আসতে পারে।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে আরাম-আয়েশে কাটবে। বাড়বে সুখ-সুবিধা। বাড়ি, জমি বা গাড়ি কেনার পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি পেতে পারে। আকস্মিক আর্থিক লাভেরও ইঙ্গিত মিলছে। পরিবারে ইতিবাচক ও আনন্দময় পরিবেশ।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়ে ভাগ্যের সহায়তা মিলতে পারে। কাজের পথে থাকা বাধা দূর হবে। নতুন সুযোগ সামনে আসবে। ব্যবসায়ীরা লাভজনক কোনও চুক্তির সুযোগ পেতে পারেন। যার সুফল ভবিষ্যতেও পাওয়া যেতে পারে। বিনিয়োগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা। বহু গুরুত্বপূর্ণ কাজ সময়মতো শেষ হবে।
 

Read more!
Advertisement
Advertisement