Advertisement

August Good Luck Zodiacs: 5 থেকে 22 অগাস্ট, গ্রহের যোগে 5 রাশির গোল্ডেন টাইম

আগামী ৫ অগাস্ট সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে বুধের রাশি বদল ঘটবে। এই রাশি বদলের প্রভাবে ৫ রাশির জাতক ও জাতিকারা পাবেন শুভ ফল।

বুধের কৃপায় লাকি রাশিবুধের কৃপায় লাকি রাশি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Aug 2026,
  • अपडेटेड 1:35 PM IST
  • অগাস্টে বুধের রাশিবদল।
  • লাকি ৫ রাশির জাতক-জাতিকা।

বৈদিক জ্যোতিষে বুধ হল বুদ্ধি, তর্ক, বাচন এবং ব্যবসার কারক গ্রহ। শ্রাবণ মাসে নিজের চাল পরিবর্তন করতে চলেছেন বুধদেব। পঞ্জিকা অনুযায়ী, আগামী ৫ অগাস্ট সন্ধ্যা ৭টা বেজে ৫৮ মিনিটে বুধ মিথুন ছেড়ে চন্দ্রের রাশি কর্কটে প্রবেশ করবে। বুধের এই গোচর ২২ অগাস্ট পর্যন্ত থাকবে। জ্যোতিষীদের মতে, এই গোচর ৫টি রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে।

বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে নতুন উচ্চতা এনে দেবে এই গোচর। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ। এগিয়ে যাওয়ার চমৎকার সুযোগ। ব্যবসায় আর্থিক লাভ। এর পাশাপাশি নতুন পরিচিতি গড়ে উঠবে।

মিথুন রাশি: বুধ আপনার রাশি থেকেই বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। এর ফলে বাড়বে আপনার আত্মবিশ্বাস। আটকে থাকা কাজগুলি গতি পাবে। কাজে সাফল্য মিলবে। দীর্ঘদিন ধরে কোনও টাকা আটকে বা ফেঁসে থাকলে, তা ফেরত পাওয়ার প্রবল যোগ।

কন্যা রাশি: এই রাশির অধিপতি গ্রহ বুধ। এই গোচর আর্থিক ও পারিবারিক ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও মজবুত হবে। পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। ইতিবাচক ও আনন্দময় পরিবেশ।

তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা মেলে ধরার সঠিক সময় এটি। যে কাজই হাতে নেবেন, তা মন দিয়ে শেষ করবেন। কাজে তার চমৎকার ফলও পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। শরীর-স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই ভাল থাকবে।

মকর রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জীবনে একাধিক সুখবর নিয়ে আসতে পারে এই গোচর। কোনও গুরুত্বপূর্ণ কাজ বা সম্পর্কের বিষয়ে কাঙ্ক্ষিত খবর পেতে পারেন। কাজের সূত্রে ছোট বা দূরপাল্লার যাত্রা হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে।

Read more!
Advertisement
Advertisement