Advertisement

Budh Gochar Bhadra Rajyog 2026: সেপ্টেম্বরে বুধ গোচরে তৈরি হচ্ছে ভদ্র রাজযোগ, ৪ রাশির টাকার সমস্যা শেষ, ভাগ্য ফিরবে

সেপ্টেম্বরে বিরাট গোচর করছে বুধ। তৈরি হচ্ছে ভদ্র রাজযোগ। এই রাজযোগে ৪ রাশির বিরাট উন্নতি নিশ্চিত। এই সময় ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে। সেই সঙ্গে মিটে যাবে টাকার অভাব। তাই ঝটপট এই যোগ সম্পর্কে জেনে নিন।

বুধ গোচরবুধ গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2026,
  • अपडेटेड 2:55 PM IST
  • সেপ্টেম্বরে বিরাট গোচর করছে বুধ
  • তৈরি হচ্ছে ভদ্র রাজযোগ
  • এই রাজযোগে ৪ রাশির বিরাট উন্নতি নিশ্চিত

বৈদিক জ্যোতিষ মতে, বুধ অত্যন্ত শুভ রাশি। এটি জ্ঞান, বুদ্ধি ও ব্যবসার কারক। আর সেপ্টেম্বর মাসে বুধ নিজের স্বক্ষেত্রে এবং উচ্চ রাশি কন্যাতে প্রবেশ করতে চলেছে। যার ফলে তৈরি হচ্ছে ভদ্র রাজযোগ। এই বিরাট গোচর ৪ রাশির উন্নতি হবে। আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন। টাকার অভাব কেটে যাবে। রাজার মতো জীবন কাটাতে পারবেন। 

ভদ্র রাজযোগ কী? 
বুধের নিজস্ব স্বক্ষেত্রে এবং অতি শুভ উচ্চ রাশি হল কন্যা। আর বুধ যখন স্বক্ষেত্র বা উচ্চ রাশি কন্যায় কেন্দ্রস্থানে (১, ৪, ৭ বা ১০ম ভাবে) গোচর করে, তখন তৈরি হয় পঞ্চমহাপুরুষ রাজযোগের অন্যতম সেরা ভদ্র রাজযোগ। এই যোগে হঠাৎ করে টাকা পাওয়া যায়। ভাগ্য সঙ্গ দেয়।

তাই ঝটপট এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যারা বুধের ভদ্র রাজযোগে সেরা সময় কাটাতে পারবেন। 

মিথুন রাশি
ভদ্র রাজযোগ অ্যাক্টিভ হচ্ছে। যার জন্য এই রাশির সেরা সময় শুরু হবে। গোল্ডেন টাইমে প্রবেশ শুধু সময়ের অপেক্ষা। এই সময় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। টাকার অভাব মিটে যাবে। হুট করে টাকা পেয়ে যাবেন। এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবারে ভাল সময় আসবে। 

সিংহ রাশি
বুধের এই গোচরে সিংহ রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। ভদ্র রাজযোগে বিরাট উন্নতি হবে। ভাগ্য সঙ্গ দেবে। টাকা আসবে হাতে। অর্থকষ্ট থাকবে না। এছাড়া এই সময় চাকরিতে উন্নতি হবে। ব্যবসা বাড়বে। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃশ্চিক রাশি
ভদ্র রাজযোগ অ্যাক্টিভ হতে চলেছে সেপ্টেম্বরে। যার জন্য অত্যন্ত ভাল সময় কাটাবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা। আপনারা বিরাট লাভের মুখ দেখবেন। শেয়ারবাজারে প্রফিট হবে বেশি। এছাড়া সমাজে প্রতিপত্তি বাড়বে। শুধু তাই নয়, এই সময় মিটে যাবে টাকার অভাব। প্রচুর অর্থ পাবেন। 

Advertisement

বৃষ রাশি
এই রাশির জন্যও সময়টা ভাল যাবে। অনেক টাকা পাবেন। রাজার হালে থাকা শুধু সময়ের অপেক্ষা। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এগিয়ে যাবেন। এবার ভাগ্য সঙ্গ দেবে। মিটে যাবে সব জটিলতা। এছাড়া চাকরিতেও এগিয়ে যেতে পারেন। বাড়তে পারে বেতন। সেই সঙ্গে ব্যবসাও বড় হবে। 

বেশি লাভ পাবেন কীভাবে? 

  • এই সময় বুধবার করে গণেশ ভগবানের পুজো করুন
  • বুধবারে দুঃস্থ মানুষকে মুগ ডাল, শাক সবজি বা সবুজ বস্ত্র দিন
  • এছাড়া প্রতিদিন বুধ মন্ত্র জপ করুন। 

 

Read more!
Advertisement
Advertisement