
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটি বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, গণনা, ব্যবসা ও যোগাযোগ কারক। আর ১৩ সেপ্টেম্বর ২০২৬ বুধ প্রবেশ করবে হস্তা নক্ষত্রে। এটি সকাল ১০টা ৪৭ মিনিটে হস্তা নক্ষত্রে গোচর করবে। এটি ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। তারপর চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। আর বুধের এই গোচরের সুফল পাবে ৩ রাশি। জীবনের সব পর্যায়ে বিরাট উন্নতি হবে। টাকার অভাব মিটে যাবে। অর্থনৈতিক অবস্থা ফিরবে। সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। ইনকামের নতুন পথ খুলে যেতে পারে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন বুধের হস্তা নক্ষত্রে গোচরে কোন ৩ রাশির সেরা সময় নিয়ে আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই!
মিথুন রাশি
বুধ হল মিথুন রাশির অধিপতি। তাই বুধের নক্ষত্র পরিবর্তনে সেরা সময় কাটাবে মিথুন রাশির জাতক এবং জাতিকারা। আপনারা জীবনে এগিয়ে যাবেন। ব্যবসায় বিরাট লাভ হবে। চাকরিতে হবে উন্নতি। টাকার সমস্যা মিটবে। এই সময় কানেকশন বাড়বে। যোগাযোগের জন্য পরে এগিয়ে যাবেন। এছাড়া মন শান্ত থাকবে। বুদ্ধির জোরে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
কন্যা রাশি
১৩ সেপ্টেম্বর থেকেই সেরা সময় শুরু হবে কন্যা রাশির। এই রাশির জাতক এবং জাতিকারা কেরিয়ারে অন্য উচ্চতায় পৌঁছে যাবেন। নতুন চাকরি হতে পারে। বড় মাইনের অফার পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় অফিসে প্রোমোশনের সম্ভাবনাও প্রবল। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। ওদিকে বড় হবে ব্যবসা। প্রচুর লাভ হবে।
এই সময় নতুন ইনকাম সোর্স খুঁজে পেতে পারেন। টাকার অভাব মিটে যাবে। অর্থভাগ্য ফিরবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। তাই অহেতুক স্ট্রেস নেবেন না।
মীন রাশি
বুধের হস্তা নক্ষত্র গোচর অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। কেরিয়ারে এগিয়ে যাবেন। অফিসের কাজে বিদেশ যাত্রা হতে পারে। যাঁরা চাকরি খুঁজছিলেন, তাঁরা পেয়ে যেতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসাও বড় হবে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। সেটাও লাভ দেবে।
যাঁরা টাকার সমস্যায় ভুগছিলেন, সেটা এবার শেষ হয়ে যাবে। ব্যাঙ্কে থাকবে ভাল পরিমাণে টাকা। যার দরুন বহু সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। বুধের গোচরে আটকে থাকা কাজও হয়ে যাবে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।