Advertisement

Budh Gochar 2026: মঙ্গলের নক্ষত্রে বুধের এন্ট্রি, ৪ রাশির সামনে বাম্পার ইনকামের সুযোগ, ভাগ্য চমকাবে

বুদ্ধির কারক গ্রহ বুধের গোচর হচ্ছে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে। বুধ ২৫ মে ২০২৬, সোমবার রাত ১১টা ৪৯ মিনিটে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। এই নক্ষত্রে ২ জুন পর্যন্ত থাকবে বুধ। আর মৃগশিরা নক্ষত্রে বুধের প্রবেশে ৪ রাশির জন্য অতি শুভ সময় আসছে। এই সব রাশির জাতক এবং জাতিকারা অনেক ক্ষেত্রে সফল হবেন। টাকার অভাব হবে শেষ।

বুধের গোচর ২০২৬বুধের গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 5:58 PM IST
  • বুদ্ধির কারক গ্রহ বুধের গোচর হচ্ছে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে
  • বুধ ২৫ মে ২০২৬, সোমবার রাত ১১টা ৪৯ মিনিটে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে
  • এই নক্ষত্রে ২ জুন পর্যন্ত থাকবে বুধ

বুদ্ধির কারক গ্রহ বুধের গোচর হচ্ছে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে। বুধ ২৫ মে ২০২৬, সোমবার রাত ১১টা ৪৯ মিনিটে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। এই নক্ষত্রে ২ জুন পর্যন্ত থাকবে বুধ। আর মৃগশিরা নক্ষত্রে বুধের প্রবেশে ৪ রাশির জন্য অতি শুভ সময় আসছে। এই সব রাশির জাতক এবং জাতিকারা অনেক ক্ষেত্রে সফল হবেন। টাকার অভাব হবে শেষ।

তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশি গোচরে উপকৃত হবে, সেগুলি সম্পর্কে জেনে নিন। আর সেই তালিকায় আপনার রাশি থাকলে সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
বুধের নক্ষত্র গোচরে সেরা সময় কাটাবেন বৃষ রাশির জাতক এবং জাতিকারা। আপনাদের সৌভাগ্য উদয় হবে। অনেকেই আপনাদের প্রশংসা করবেন। বিশেষত, কর্মক্ষেত্রে সকলেই ভাল কথা বলবেন। অফিসে বস প্রশংসা করবেন। হতে পারে প্রোমোশন। সেই সঙ্গে দায়িত্ব বাড়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া এই সময় উন্নতির রাস্তা খুলে যাবে। ব্যবসায় বড় ডিল পেতে পারেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
এই রাশির জাতকদের জন্যও বুধের নক্ষত্র গোচর বিশেষ পরিণাম নিয়ে আসবে। এখন থেকে আর সব বিষয়ে বিচলিত হবেন না। জীবনে ঝামেলা কমবে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। পাশাপাশি টাকার সমস্যা এবার হয়ে যাবে শেষ। ব্যবসায় বিরাট লাভ মিলতে পারে। এই সময় ভুল বোঝাবুঝি দূর হবে। সম্পর্কে ভালোবাসা বিরাজ করবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

কন্যা রাশি
এই রাশির জাতকদের জন্যও সময়টা ভাল কাটবে। মনে অনেক দারুণ আইডিয়া আসবে। সেগুলি কাজে লাগালে পরে লাভ পাবেন। বিনিয়োগ করলেও মিলবে বাম্পার প্রফিট। 

এছাড়া চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। মাইনেও বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতে দারুণ প্রফিট পেতে পারেন। তবে এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। বুঝে শুনে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক রাশি
এই রাশির জন্যও বুধের মৃগশিরা নক্ষত্র গোচর গোল্ডেন টাইম আনবে। জীবনে আসবে ইতিবাচক বদল। পরিবারের সঙ্গে সেরা সময় কাটাবেন। কেরিয়ার এবং ব্যবসায় নতুন প্ল্যান করতে পারেন। এই সময় নির্ণয় নেওয়ার ক্ষমতা বাড়বে। সঠিক সিদ্ধান্ত নেবেন। তাই এই সময় সেরা টাইম কাটানোর জন্য তৈরি হন।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

 

Read more!
Advertisement
Advertisement