Advertisement

Budh Gochar 2026: শনির নক্ষত্রে এন্টি নিতেই বুধের ভয়ঙ্কর শক্তি বাড়বে, আচমকা পকেটে টাকা আসবে ৪ রাশির

এই নক্ষত্রে বুধের সঞ্চারণ ১৬ অগাস্ট ২০২৬ পর্যন্ত থাকবে। এই নক্ষত্র পরিবর্তনে ৪ রাশির জাতকদের কেরিয়ারে সফলতা প্রাপ্ত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আসুন জেনে নিন সেই ৪ রাশি কারা কারা।

বুধের নক্ষত্র গোচরে লক্ষ্মীলাভবুধের নক্ষত্র গোচরে লক্ষ্মীলাভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 11:53 AM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে পুষ্য নক্ষত্রের স্বামী শনি গ্রহ ও বুদ্ধি, বাণী, ব্যবসার কারক বুধ গ্রহ।

জ্যোতিষশাস্ত্র অনুসারে পুষ্য নক্ষত্রের স্বামী শনি গ্রহ ও বুদ্ধি, বাণী, ব্যবসার কারক বুধ গ্রহ। বুধের শনির নক্ষত্রে গোচর অতি শুভ বলে সিদ্ধ হয়। বুধ গ্রহ পুষ্য নক্ষত্রে ৮ অগাস্ট, ২০২৬, শনিবার সকাল ৭টা ৩২ মিনিটে প্রবেশ করবে। এই নক্ষত্রে বুধের সঞ্চারণ ১৬ অগাস্ট ২০২৬ পর্যন্ত থাকবে। এই নক্ষত্র পরিবর্তনে ৪ রাশির জাতকদের কেরিয়ারে সফলতা প্রাপ্ত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আসুন জেনে নিন সেই ৪ রাশি কারা কারা। 

মেষ রাশি
বুধের নক্ষত্র পরিবর্তনে মেষ রাশির জাতকদের জন্য ইতিবাচক বদল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। ব্যবসায় হঠাৎ করে লাভ পেতে পারেন। পরিবারের সহযোগিতায় আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। ভাগ্যের সঙ্গ পাবেন এবং কথাবার্তা আকর্ষণীয় হবে। 

বৃষ রাশি
বুধের এই গোচর বৃষ রাশির জাতকদের জন্য অতিশুভ প্রমাণিত হবে। চেষ্টা করলে ভাল পরিণাম প্রাপ্ত হবে। আত্মবিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। ইতিবাচক চিন্তা-ভাবনা হতে পারে। আটকে থাকা সফলতা পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জন্য বুধের এই গোচর অর্থবৃদ্ধির রাস্তা খুলতে পারে। জাতকেরা ছোট কোনও সফরে যেতে পারেন। প্রভাবশালী মানুষদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হতে পারে। আর্থিক ক্ষেত্রে ড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। খরচের ওপর নিয়ন্ত্রণ আসবে। 

কন্যা রাশি
কন্যা রাশিতে বুধের গোচর অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। আয় বাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগও বৃদ্ধি পাবে। কর্মজীবনের বড় সিদ্ধান্তগুলো উল্লেখযোগ্য অগ্রগতির কারণ হতে পারে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। এটি আত্মসমালোচনার সময়।

Read more!
Advertisement
Advertisement