
জ্যোতিষ অনুযায়ী, পুষ্প নক্ষত্রের অধিপতি শনি। আর অন্যদিকে বুধ হল বুদ্ধি, বাণী এবং ব্যবসার কারক। তাই বুধ যখন শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করে, তখন অতি শুভ যোগ তৈরি হয়। আর এমন ঘটনাই ঘটতে চলেছে ৮ অগাস্ট ২০২৬, ঠিক সকাল ৭টা ২৩ মিনিটে। ওই সময় বুধ প্রবেশ করবে শনির পুষ্য নক্ষত্রে। এই নক্ষত্রে ১৬ অগাস্ট পর্যন্ত থাকবে বুধ। যার ফলে ৪ রাশির জাতক এবং জাতিকা চাকরি ও ব্যবসায় সফল হতে পারেন। এই সময় আর্থিক স্থিতি ফিরে যাবে। আটকে থাকা কাজও হবে।
তাই আর সময় নষ্ট না করে জেনে নিন এই যোগে ঠিক কোন কোন রাশির সেরা সময় আসছে।
মেষ রাশি
বুধের পুষ্য নক্ষত্রে প্রবেশ মেষ রাশির জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। কাজের জায়গায় এগিয়ে যাবেন। আত্মবিশ্বাস বাড়বে। নির্ণয় নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। যার ফলে প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনে। এই যোগে ব্যবসাতেও লাভ হবে। মিলতে পারে বড় প্রোজেক্ট। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। অর্থাভাব থেকে মুক্তি মিলবে।
বৃষ রাশি
এই গোচরে আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে উন্নতি এখন শুধু সময়ের অপেক্ষা। এই সময় প্রোমোশন হতে পারে। মিলতে পারে নতুন কাজের অফার লেটার। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। ব্যবসায় পাবেন বাম্পার লাভ।
এই সময় পরিবারে শান্তি থাকবে। মিটে যাবে বহু জটিলতা। সম্পর্ক নতুন দিশা পাবে।
মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও বুধের নক্ষত্র গোচরে সেরা সময় কাটাবেন। টাকার অভাব শেষ হয়ে যাবে। ইনকামের নতুন পথ পাবেন। এই গোচরে চাকরিতে বিরাট উন্নতি হবে। প্রোমোশন শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি ব্যবসাতেও ভাল সময় আসবে।
কন্য রাশি
বুধের নক্ষত্র গোচরে কন্যা রাশির জাতক এবং জাতিকারাও সুসময়ের মধ্যে দিয়ে যাবে। এক ধাক্কায় বেড়ে যাবে ইনকাম। টাকার অভাব শেষ হয়ে যাবে। কেরিয়ারের ভাল সিদ্ধান্ত নিতে পারবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময় পরিবারে শান্তি থাকবে। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।