Advertisement

Budh Gochar 2026: চাঁদের রোহিণী নক্ষত্রে বুধের এন্ট্রি, মে মাসে ৪ রাশির ভাগ্য খুলবে, টাকার অভাব শেষ

চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে বুধ। ১৯ মে ২০২৬ মঙ্গলবার দুপুর ২টো ৩৭ মিনিটে বুধ রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে। চাঁদের এই নক্ষত্রে ২৫ মে পর্যন্ত থাকবে বুধ। যার ফলে ৪ রাশির জীবনে আসবে খুশির সময়। মানসিক শান্তি ফিরবে। পাশাপাশি ব্যবসায় লাভ হবে। টাকার অভাব থাকবে না। 

বুধ গোচর ২০২৬বুধ গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 9:30 AM IST
  • চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে বুধ
  • ১৯ মে ২০২৬ মঙ্গলবার দুপুর ২টো ৩৭ মিনিটে বুধ রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে
  • যার ফলে ৪ রাশির জীবনে আসবে খুশির সময়

চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে বুধ। ১৯ মে ২০২৬ মঙ্গলবার দুপুর ২টো ৩৭ মিনিটে বুধ রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে। চাঁদের এই নক্ষত্রে ২৫ মে পর্যন্ত থাকবে বুধ। যার ফলে ৪ রাশির জীবনে আসবে খুশির সময়। মানসিক শান্তি ফিরবে। পাশাপাশি ব্যবসায় লাভ হবে। টাকার অভাব থাকবে না। 

তাই আর দেরি নয়, বরং জেনে নিন এই সময় কোন ৪ রাশির সময়টা ভাল যাবে।

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য দারুণ সময় ডেকে আনবে বুধের রোহিণী নক্ষত্রে প্রবেশ। আপনাদের অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কোর্টের মামলা থেকে মিলবে মুক্তি। পাশাপাশি ব্যবসায় হবে উন্নতি। নতুন প্রোজেক্ট পেতে পারেন। ব্যবসায় নতুন দিক খুলে যেতে পারে। পাশাপাশি বাড়তে পারে আয়। এছাড়া এই সময় মানসিক স্বাস্থ্য ভাল থাকবে। তাই চিন্তা করবেন না।

কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্যও সেরার সেরা সময় আসবে। চাঁদের নক্ষত্রে বুধের এন্ট্রি ভাল সময় আনবে। আপনাদের হাতে আসবে অনেক টাকা। পাশাপাশি চাকরিতে উন্নতি হতে পারে। নতুন কাজ পাওয়ার যোগও রয়েছে। এছাড়া ব্যবসাতেও এগিয়ে যাবেন। ক্লায়েন্টদের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠবে। পারিবারিক সম্পর্ক ফিরবে। সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন। 

সিংহ রাশি
বুধের নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব আনবে। টাকা কামানোর অনেক রাস্তা খুলে যাবে। আর্থিক স্থিতি বদলে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পুরনো পরিকল্পনা এবার সফল হবে। পড়ুয়াদের বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে। পাশাপাশি বড় কোনও পরীক্ষায় পাশ করতেও পারেন। তাই এবার টেনশন ফ্রি জীবন কাটান।

তুলা রাশি
এই রাশির জাতকদের জন্যও সেরা সময় আনবে বুধ গোচর। আপনাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। এতদিন পর পাবেন পরিশ্রমের ফল। ব্যবসায় নতুন সুযোগ আসবে। অনেক টাকার ডিল হতে পারে। পাশাপাশি পরিবারেও সব সমস্যার হয়ে যাবে শেষ। মাথার টেনশন হবে দূর। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 
 

 

Read more!
Advertisement
Advertisement