Advertisement

Budh Gochar July 2026: জুলাইয়ে বুধের রাশি বদল, কোন রাশির ভাগ্য খুলবে? কারা সাবধান?

Budh Gochar July 2026: বিশেষ করে গ্রহের এই চলন পরিবর্তনের জেরে বেশ কিছু রাশির জাতকদের ভাগ্যের চাকা আচমকাই ঘুরে যাবে এবং কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যে বড়সড় আর্থিক লাভের যোগ তৈরি হবে। আবার একই সঙ্গে কয়েকটি রাশির জাতকদের এই এক মাস অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

Budh Gochar July 2026: জুলাইয়ে বুধের রাশিবদল কর্কটে গিয়ে কোন কোন রাশির ভাগ্য খুলবে কাদের থাকতে হবে সাবধানে?Budh Gochar July 2026: জুলাইয়ে বুধের রাশিবদল কর্কটে গিয়ে কোন কোন রাশির ভাগ্য খুলবে কাদের থাকতে হবে সাবধানে?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Jul 2026,
  • अपडेटेड 7:41 PM IST

Budh Gochar July 2026: জ্যোতিষশাস্ত্রে গ্রহের যুবরাজ এবং বুদ্ধি ও বাণীর কারক গ্রহ বুধ আগামী ৬ জুলাই নিজের রাশি পরিবর্তন করতে চলেছে। এই দিন সকালে বুধ মিথুন রাশি থেকে বিদায় নিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং আগামী ৫ আগস্ট পর্যন্ত সেখানেই অবস্থান করবে। বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের ফলে সমস্ত দ্বাদশ রাশির জীবনেই কম বেশি ভালো মন্দের প্রভাব পড়তে চলেছে।

বিশেষ করে গ্রহের এই চলন পরিবর্তনের জেরে বেশ কিছু রাশির জাতকদের ভাগ্যের চাকা আচমকাই ঘুরে যাবে এবং কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যে বড়সড় আর্থিক লাভের যোগ তৈরি হবে। আবার একই সঙ্গে কয়েকটি রাশির জাতকদের এই এক মাস অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

মেষ রাশি
বুধের এই কর্কট রাশিতে গোচরের ফলে মেষ রাশির জাতকরা ক্যারিয়ারের দিক থেকে দারুণ কিছু সুযোগ পেতে পারেন। এই সময়ে আপনার নতুন কোনও কাজের প্রস্তাব আসতে পারে এবং যারা ব্যবসা করছেন তারা নতুন কোনও চুক্তি সই করে ভালো লাভের মুখ দেখতে পারেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি আর্থিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধিশালী হতে চলেছে। আপনার আটকে থাকা টাকা যেমন এই সময়ে ফেরত পেতে পারেন তেমনই সঞ্চয়ের পরিমাণও এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার মান সম্মান বাড়বে।

কর্কট রাশিকর্কট রাশির জাতকদের নিজের রাশিতেই বুধের আগমন ঘটার কারণে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে চমৎকার সময় কাটানোর সুযোগ পাবেন।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য বুধের এই অবস্থান পরিবর্তন কর্মজীবনে বড় ধরনের পদোন্নতি বা নতুন বড় দায়িত্ব এনে দিতে পারে। পৈত্রিক সম্পত্তি থেকে এই সময়ে আকস্মিক অর্থ লাভের প্রবল যোগ রয়েছে এবং আপনার দীর্ঘদিনের কোনও ইচ্ছে এই এক মাসের মধ্যে পূরণ হতে পারে।

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য সময়টি মিশ্র ফলদায়ী হবে তবে গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়ে বিশেষ সাফল্য পাবেন এবং লটারি বা শেয়ার বাজার থেকে আচমকা কিছু অর্থ হাতে আসতে পারে।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য বুধের এই কর্কট যাত্রা অত্যন্ত শুভ বার্তা নিয়ে আসছে। বিশেষ করে ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা কেটে যাবে এবং নতুন কোনও গাড়ি বা সম্পত্তি কেনার স্বপ্ন এই সময়ে সফল হতে পারে।

কাদের সাবধানে থাকতে হবে?
তবে অন্যদিকে বৃষ ও সিংহ রাশির জাতকদের এই সময়ে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি কারণ অপ্রয়োজনীয় খরচ আপনার বাজেট বিগড়ে দিতে পারে। কন্যা ও বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখতে হবে অন্যথায় ভুল বোঝাবুঝির জেরে বিবাদ তৈরি হতে পারে। মকর এবং কুম্ভ রাশির জাতকদের এই এক মাস স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পেটের সমস্যা বা ত্বকের কোনও রোগ এই সময়ে আপনাকে ভোগাতে পারে তাই খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন। সব মিলিয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত বুধের এই অবস্থান পরিবর্তন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read more!
Advertisement
Advertisement